চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপিল বিভাগে রাশিয়ার প্রধান বিচারপতির ৫৭ মিনিট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:৫১ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বসে ৫৭ মিনিট বিচারিক কার্যক্রম দেখলেন রাশিয়ার প্রধান বিচারপতি ভায়াচেসলাভ এম লেভদেভ।

সফরসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১২টা ১৭ মিনিটে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ করেন। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতিসহ রাশিয়ার প্রধান বিচারপতি আসন গ্রহণ করেন। এসময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাশিয়ার প্রধান বিচারপতির সঙ্গে পরিচয় করিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

তারপর দিনের কার্যতালিকা অনুযায়ী মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। গভীর মনোযোগ দিয়ে বিচারকার্য দেখেন রাশিয়ার প্রধান বিচারপতি। আইনজীবীদের উপস্থিতিতে এসময় পূর্ণ ছিল আদালত।

Banglabid

৫৭ মিনিট বিচারকার্য দেখার পর তিনি দুপুর ১টা ১৪ মিনিটে প্রধান বিচারপতিসহ অন্য তিন বিচারপতির সঙ্গে আপিল বিভাগ ত্যাগ করেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি সোমবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এরপর তিনি সুপ্রিম কোর্টের সঙ্গে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। তারপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন তিনি।

সোমবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠকের পর বিকেল সাড়ে তিনটায় তার বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এরপর সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন তিনি।

Reneta

এর আগে তিন দিনের সফরে রোববার সকালে ঢাকা এসে পৌঁছান রাশিয়ার প্রধান বিচারপতি। মঙ্গলবার বিকেলে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়ার প্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT