আদালত

ঢাকায় এসেছেন রাশিয়ার প্রধান বিচারপতি

রাশিয়ার প্রধান বিচারপতি ঢাকায় এসে বাংলাদেশের বিচার বিভাগের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রধান বিচারপতি ঢাকায় এসে বাংলাদেশের বিচার বিভাগের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন রাশিয়ার প্রধান বিচারপতি ভায়াচেসলাভ এম লেভদেভ। রোববার সকাল ৯ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  এসে পৌঁছান তিনি।

রাশিয়ার প্রধান বিচারপতির সফরসূচির অংশ হিসেবে রোববার তিনি গুলশানে রাশিয়ান দূতাবাসে যাবেন। সোমবার সকাল এগারোটায় দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে সোয়া এগারোটার দিকে সুপ্রিম কোর্টের সঙ্গে সমঝোতা স্বারক সই করবেন। এরপর দুপুর ১২ টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বৃক্ষরোপন করবেন। সোয়া ১২টায় সুপ্রিম কোর্টের কার্যক্রম দেখবেন।

এরপর দুপুর আড়াইটায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকালে সাড়ে তিনটায় বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে যাবেন। এরপর সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবেন তিনি।

মঙ্গলবার বিকালে তিনি রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বিষয়:ঢাকায় রাশিয়ার প্রধান বিচারপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…