চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপিল খারিজ হওয়ায় সীমান্তে ‘সতর্ক’ তল্লাশিতে ট্রাম্পের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

সাতটি মুসলিম-প্রধান দেশ থেকে শরণার্থী, অভিবাসী ও ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা স্থগিত থাকায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের ‘অত্যন্ত সতর্কভাবে’ তল্লাশির জন্য সীমান্তের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাষ্ট্রপতির নির্বাহী আদেশে অভিবাসী প্রবেশ নিষিদ্ধের বিষয়টিকে ঘিরে মার্কিন বিচার বিভাগের সঙ্গে প্রেসিডেন্টের যে মুখোমুখি অবস্থা চলছে, তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেছেন, মার্কিন সীমান্তকে সুরক্ষিত করার কাজটিকে অনেক বেশি কঠিন করে তুলছে আদালত। তিনি আরও বলেন, এই স্থগিতাদেশের কারণে যদি বিপজ্জনক কিছু ঘটে তবে তার দায়ও আদালতকেই নিতে হবে।

টুইটারে ট্রাম্প লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না একজন বিচারক আমাদের দেশকে এভাবে বিপদের ঝুঁকিতে ঠেলে দিতে পারেন। যদি কিছু ঘটে যায় তাহলে তাকে এবং বিচার ব্যবস্থাই এর জন্য দায়ী থাকবেন।”

বিবিসি জানায়, এজন্যই আদালতের নির্দেশে নিষেধাজ্ঞা স্থগিত থাকার সময়টায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের তল্লাশির ক্ষেত্রে সীমান্তের কর্মকর্তাদের ‘অত্যন্ত সতর্ক’ থাকার তাগিদ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ইরান, ইরাক, সিরিয়াসহ সাতটি মুসলিম-প্রধান দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা ফেডারেল আদালতের নির্দেশে দেশজুড়ে স্থগিত হওয়ার পর তার বিরুদ্ধে ট্রাম্পের পক্ষ থেকে আপিল করা হয়। কিন্তু তাও খারিজ করে দেন দেশটির একটি আদালত।

রোববার আদালত আপিলের ওপরে স্থগিতাদেশ দেয়ার ফলে, ইরাক, সিরিয়া, ইরান, সোমালিয়া, সুদান, লিবিয়া ও ইয়েমেনের বৈধ ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন। তবে আপিল খারিজ করলেও আদালত হোয়াইট হাউজ এবং আইনজীবীদের আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সোমবার পর্যন্ত সময় দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT