চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপন জুয়েলার্সের বিরুদ্ধে গ্রাহকের সোনা ফেরতে অসহযোগিতার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২২, মে ২০১৭
অর্থনীতি
A A

আপন জুয়েলার্সের বিরুদ্ধে গ্রাহকদের সোনা ফেরত দেওয়ার বিষয়ে অসহযোগিতার অভিযোগ এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এজন্য আজ প্রকৃত গ্রাহকদের স্বর্ণ ফেরত দেওয়ার কথা থাকলেও অধিদপ্তর তা স্থগিত করতে বাধ্য হয়েছে।

আপন জুয়েলার্সের পক্ষ থেকে প্রকৃত গ্রাহকদের তালিকা দেয়ার কথা থাকলেও রোববার পর্যন্ত তা দেয়া হয়নি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে মহাপরিচালক ড. মইনুল খান।

‘ন্যায়বিচারের স্বার্থে আগামি ২৫ মে মালিকপক্ষকে স্বর্ণের দোকানে উপস্থিত হয়ে কাগজপত্র বুঝে নিতে পুনরায় সময় দেয়া হয়েছে,’ বলে তিনি জানিয়েছেন।

এইসব কাগজপত্র অনুযায়ী তালিকা তৈরির পর প্রকৃত গ্রাহকদের জমা রাখা স্বর্ণ ফেরতের জন্য আবারও সময় ঠিক করা হবে।

ড. মইনুল খান জানান, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দোকান থেকে কাগজপত্র বুঝে নিতে গত ১৮ মে শুল্ক গোয়েন্দার দল উপস্থিত হলেও আপন জুয়েলার্সের কেউ উপস্থিত হননি।

এর আগে  শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের পাঁচটি  শো রুম থেকে ৪৯৮ কেজি স্বর্ণ এবং ৪২৭ গ্রাম ডায়মন্ড উদ্ধার করে। পরে ১৭ মে  বেলা ১২টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত শুল্ক গোয়েন্দা দপ্তরে আপন জুয়েলার্সেরে মালিক দিলদার আহমেদ ও তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে  জিজ্ঞাসাবাদের পর প্রেসবিফিংয়ে  শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, এইসব সম্পদের বৈধ কোন কাগজ তারা দেখাতে পারেননি।

Reneta

তবে  বৈধ ব্যবসায়িক কাগজপত্র দেখানোর জন্য শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে আরো ১৫ দিনের সময় চায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আপন জুয়েলার্সের প্রতিটি শাখায় রিপেয়ারিং এবং এক্সচেঞ্জ-এ গ্রাহকরা যে স্বর্ণ ও মূল্যবান জিনিস রেখেছিল তা ২২ মে সোমবার ফেরত দেওয়া কথা জানায় ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপন জুয়েলার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT