চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনি ডিপজল, আমি মান্না: হৃদয়ের কথায় আপ্লুত চঞ্চল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২১
বিনোদন
A A

সোশাল মিডিয়ার এই যুগে প্রিয় তারকা মুখ নিয়ে ভক্তদের উন্মাদনা আগের চেয়ে অনেকটাই কমেছে! কারণ এখন যে কেউ চাইলেই প্রিয় তারকার উদ্দেশে ছুড়ে দিতে পারেন নিজের ভালো কিংবা মন্দ লাগার অনুভূতি। কিংবা ভার্চুয়াল দুনিয়ায় তারকা-ভক্তদের মধ্যে নিয়মিত হয় মন্তব্য চালাচালি।

কিন্তু যারা সোশাল মিডিয়ার বাইরে, তাদের কাছে প্রিয় তারকাকে কাছে পাওয়ার অনুভূতি সেই আগের মতোই, অকৃত্রিম! সেটাই যেন আরো একবার প্রমাণ করলেন বালক হৃদয়।

হৃদয়কে কারো চেনার কথা নয়, কিন্তু অভিনেতা চঞ্চল চৌধুরীর একটি ভিডিও ক্লিপের কারণে হয়তো অনেকেই তাকে চিনে ফেলেছেন। অন্তত ১৬ লাখের বেশি মানুষ এখন পর্যন্ত তাকে দেখেছেন। চঞ্চল চৌধুরীর শেয়ার করা ভিডিওটি পছন্দ করেছেন প্রায় দেড়লাখ মানুষ, সেইসঙ্গে মন্তব্য পড়েছে অন্তত ছয় হাজার!

চঞ্চলের শেয়ার করা ভিডিওতে কী আছে, যা এতো মানুষের মধ্যে সাড়া ফেললো? এক কথায় এর উত্তরে বলা যায়, প্রিয় তারকার প্রতি অগাধ ভালোবাসা আর সারল্য মাখা আবেগ। সোশাল মিডিয়ায় যে সারল্য দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক!

২ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিও থেকে জানা যায়, হৃদয়ের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। পরিবার সহ তারা উত্তরার অদূরে জামতলা নামক কোনো জায়গায় থাকেন। অন্য আট দশজন বালকের মতো স্বাভাবিকভাবে কথা না বলতে পারলেও বুদ্ধিতে তীক্ষ্ণ হৃদয়। সম্প্রতি উত্তরায় একটি নাটকের শুটিং করতে গিয়ে হৃদয়ের সাথে সাক্ষাৎ হয় চঞ্চল চৌধুরীর।

শুটিংস্পটে চঞ্চল চৌধুরীকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন, এমনটাই জানালেন ‘আয়নাবাজি’র এই অভিনেতা। হৃদয়ের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে বলেন,  ‘কিছুদিন আগে উত্তরায় একটা শুটিং লোকেশনে ওর সাথে দেখা… দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপরের অংশটুকু আমার মেকআপ আর্টিস্ট মোবাইল ফোনে রেকর্ড করেছিল।’

Reneta

ভিডিওতে দেখা যায়, চঞ্চলকে জড়িয়ে ধরে হৃদয় বলছেন ‘নিথুয়া পাথারে’ গানের মাধ্যমে তাকে চেনেন। এসময় গানটির কিছু অংশ গেয়েও শোনান হৃদয়। এরপর তার অনুরোধে ‘সর্বোত মঙ্গল রাধে’ গানটি গেয়ে শোনান চঞ্চল।

প্রিয় অভিনেতাকে কাছে পেয়েছে ছোট্ট হৃদয়ের আবদার যেন ফুরাচ্ছিলো না। গানের অনুরোধের পর চঞ্চলের সঙ্গে ‘ডায়ালগ’ দেয়ারও প্রস্তাব জানান হৃদয়। ভিডিওতে চঞ্চলকে উদ্দেশ করে হৃদয়কে বলতে দেখা যায়, ‘আপনার লগে একটা ডায়ালগ দিমু। আপনি ডিপজল, আমি মান্না…’।

হৃদয়ের এমন অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত হন চঞ্চল। প্রিয় তারকার প্রতি এমন আবেগ,  ভালোবাসার কাছে অন্যসব কিছু তুচ্ছ। সেটাও যেন বলতে ভুল করলেন না চঞ্চল। জানালেন, ‘এতো মানুষের ভালোবাসা… এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন, শ্রেষ্ঠ পুরস্কার।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চঞ্চলচঞ্চল চৌধুরীনাটকভক্তভিডিওলিড বিনোদনশুটিংসিনেমাহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT