চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে বাংলাদেশ কম গুরুত্ব দিচ্ছে: টাইম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক সন্ত্রাসী দলের হুমকিকে খাটো করে দেখছে বাংলাদেশ সরকার। বেশ কয়েকটি হামলায় আইএসআইএস বা আল-কায়েদা দায় স্বীকার করলেও তাদের অস্তিত্ব অস্বিকার করছে তারা। এ বিষয়গুলো উল্লেখ করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। 

প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রীয়াজ বলেন, আইএসআইএস এর সাংগঠনিক উপস্থিতি নিয়ে আপত্তি থাকলেও এখানে তাদের কোন সহযোগী দল রয়েছে এবং সহযোগীদের বিষয়ে গোষ্ঠিটি সচেতন, এই বিষয়টিতে আপত্তি করা এখন অনেক কঠিন হয়ে উঠেছে।

আইএসআইএস এর অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’এ সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য জঙ্গিদলটির একজন নেতার পরিচয় তুলে ধরার বিষয়টির প্রতি দৃষ্টি নিবন্ধ করে আলী রিয়াজ এমনটি বলেন।

জুলহাস মান্নান নিহত হওয়ার পর টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে প্রকাশিত ‘বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্রপন্থি সহিংসতার বিষয়ে যা জানা প্রয়োজন’ শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশে আইএসআইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠির উপস্থিতি নিয়ে আন্তজার্তিক উদ্বেগের বিষয়টিও তুলে ধরা হয়।

আলী রিয়াজের উদ্ধৃতিতে বলা হয়, “আইন-শৃঙ্খলা এবং বাংলাদেশের পরিস্থিতি যে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে তা পরিষ্কার।”  

বাংলাদেশের ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান বলেন, কোন আন্তর্জাতিক তৎপরতার কথা অস্বীকার করে এসবই রাজনৈতিক প্রতিপক্ষের কাজ বলে গোঁ ধরে থাকাটা আরও ভীতিকর। শেষ বিচারে আইএসআইএস বা আল-কায়েদা বাংলাদেশে আছে কি নেই তা মূল্যহীন, বিচার্য হলো কেউ ওই কাজগুলো করছে এবং তাদের রুখতে হবে।  তদন্তের রাস্তা বন্ধ করে দিয়ে এবং ওই বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা প্রমাণ খুঁজে বের করুক, সরকার চায় না। সরকারের মনোভাব অনুযায়ি আইন সহায়ক পরিবেশ তৈরি সম্ভব নয়।  

বাংলাদেশে উগ্রবাদী হামলার ধারাবাহিকতায় সর্বশেষ গত সোমবার বিকালে লেক সার্কাস এলাকায় বাসায় ঢুকে ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান এবং নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়কে কুপিয়ে হত্যা করা হয়।  

ট্যাগ: মার্কিন কর্মকর্তা হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃক্ষমানবের পায়ের অপারেশন শনিবার

পরবর্তী

রায়নার কাছে ধোনির হার

পরবর্তী

রায়নার কাছে ধোনির হার

বায়োমেট্রিক নিয়ে যত কথা

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT