চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রথম নারী ধারাভাষ্যকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: ফেসবুক

ছবি: ফেসবুক

আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম বাংলাদেশের কোনো নারী ধারাভাষ্যকারের অভিষেক হতে যাচ্ছে। ভারতের টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে গেছেন লাল-সবুজদের জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সাথিরা জাকির জেসি।

ইংল্যান্ডে চলতি বিশ্বকাপ ক্রিকেটে মঙ্গলবার বাংলাদেশ-ভারতের ম্যাচে। গুরুত্বপূর্ণ ম্যাচটির বাংলা ধারাভাষ্যে থাকবেন জেসি। সোমবার বিকেলে সাবেক এ ক্রিকেটার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নিজের ফেসবুক পাতায় সাথিরা ভারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। লিখেছেন, ‘মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে আমার নতুন এই মিশন। এরপর ৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের ম্যাচের ধারাভাষ্যে থাকব। আমি সবার কাছে দোয়া চাই।’

এর আগে স্টার স্পোর্টসে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে বাংলা ধারাভাষ্য দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন। তিনি ফিরে আসার পর স্টার স্পোর্টস বাংলাদেশ থেকে ডাকল জেসিকে।

চ্যানেল স্টার স্পোর্টস আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো বাংলা, ইংরেজি, হিন্দি ও তামিলসহ বেশ কয়েকটি ভাষায় ধারাভাষ্যসহ সম্প্রচার করছে।

ট্যাগ: জেসিবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নদী ‍কেড়ে নিল শিশুটির প্রাণ

পরবর্তী

আট সপ্তাহের আগাম জামিন পেলেন কণ্ঠশিল্পী মিলা

পরবর্তী

আট সপ্তাহের আগাম জামিন পেলেন কণ্ঠশিল্পী মিলা

‘ভুল’ কমিয়ে আনতে বলছেন মাশরাফী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT