চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে ‘নদ্দিউ নতিম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে ‘নদ্দিউ নতিম

চ্যানেল আই অনলাইন- আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে ‘নদ্দিউ নতিম

বাংলা সাহিত্যের সৃজন ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে ঢাকায় তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন ১৪২৪’ আয়োজিত হচ্ছে। ১৩ই জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি বাংলা একাডেমির দুটি মিলনায়তন ও বহিরাঙ্গণের তিনটি মঞ্চে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

১৩ জানুয়ারি বিকেল ৩.০০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনের পাশাপাশি বাংলা একাডেমি প্রাঙ্গণে বই ও নানারকম সাহিত্য-সাময়িকী বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।

মোট ছয়টি সেমিনারে নির্ধারিত বিষয়ে প্রবন্ধপাঠ ও আলোচনা করবেন আমন্ত্রিত ব্যক্তিবর্গ। একাধিক অস্থায়ী মঞ্চে চলচ্চিত্র, নাটক, আবৃত্তি, আবহমান বাংলা গান ও লোক অনুষ্ঠান পরিবেশিত হবে। গল্প ও কবিতাপাঠে অংশ নেবেন নির্বাচিত কবি-কথাসাহিত্যিক ও আলোচকবৃন্দ। অতিথি-দর্শনার্থী ও সাহিত্যিকদের মধ্যে উন্মুক্ত আড্ডার সার্বক্ষণিক আয়োজন থাকবে।

‘বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ’ এই স্লোগানে সম্মেলনের উদ্বোধনী দিনে ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সন্ধ্যায় প্রদর্শিত হবে ম্যাড থেটারের নাটক ‘নদ্দিউ নতিম’। ১২ বছরের ঊর্ধ্বে যে কেউ রেজিস্ট্রেশন করে সম্মেলনে অংশগ্রহণসহ নাটকটি দেখতে পারবেন।

রেজিস্ট্রেশনের লিংক http://banglasahityasammelan.com/register/

সমাপনী দিনে ভারত সরকারের সদ্য-বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জী প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যাড থেটার
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT