চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে অনলাইন গেম নিয়ন্ত্রণে আইন হচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের মধ্যপ্রদেশে পরিবারের অজান্তেই ১১ বছর বয়সী এক শিশু অনলাইন গেমে অর্থ হারিয়ে আত্মহত্যার ঘটনার পর অনলাইন গেমিং নিয়ন্ত্রণের জন্য আইন করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

ওই আত্মহত্যার খবর প্রকাশের পর থেকেই অভিভাবকদের মধ্যে সন্তানের অনলাইন গেমের আসক্তি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

তারা রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে থাকে; সব ধরনের অনলাইন গেম আইন করে নিষিদ্ধ করা হোক। তাদের ধারণা, করোনা মহামারীর শুরুর পর থেকে শিশুদের মধ্যে অনলাইন গেমের আসক্তি বেড়ে গেছে।

Banglabid

অভিভাবকদের এমন দাবির মধ্যেই আইন করার প্রস্তাব এসেছে। প্রস্তাবিত আইনে অনলাইন গেমিং, বাজি ধরা, জুয়া খেলাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। যেসব গেম শিশুদের আসক্ত করে সেসব গেম হোস্টিং ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হবে। শিশুদের ক্ষতি করে এমন গেম তৈরি ও পরিচালনার সাথে জড়িতদের জেল ও জরিমানার বিধান করা হচ্ছে।

এনডিটিভি জানায়, ভোপালের ১১ বছর বয়সী সূর্যান্ত ওঝা বাবা-মায়ের অজান্তেই অনলাইন গেমে ৬ হাজার টাকা হেরে আত্মহত্যা করে।

ভোপাল পুলিশ জানিয়েছে, এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়। এ ধরনের আত্মহত্যা অনলাইন গেমের সাথে জড়িত। তাই অনলাইন গেমিং নিয়ন্ত্রণের জন্য নতুন আইন করা হবে। আইনের খসড়া ইতোমধ্যেই প্রস্তাব করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লবিস্ট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদী এখন মৃতপ্রায়

পরবর্তী

জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদী এখন মৃতপ্রায়

স্বাস্থ্যবিধি মেনে চলছে কাঞ্চন-নিপুণ পরিষদের পরিচিতি সভা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT