চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৩৫ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদযাপন করছে বাংলাদেশ। বাংলা নতুন বছর-১৪২৪ সালকে স্বাগত জানিয়ে বর্ণিল উৎসবে মেতেছে বাঙালি। গত বছর মঙ্গল শোভাযাত্রাকে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার পর এ বছর তা ভিন্নমাত্রা পেয়েছে। নববর্ষকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুভেচ্ছা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, ‘বাংলা নববর্ষ বাঙালি জাতির আবহমানকালের সর্বজনীন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব। বাংলা নববর্ষের মধ্যে নিহিত রয়েছে বাঙালির আত্মপরিচয়, উত্থান এবং জাতিসত্তা বিকাশের শেকড়।’ বাংলা নববর্ষ এবং বাঙালি জাতীয়তাবাদ পরস্পর সম্পর্কযুক্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘অতীতের ভুলত্রুটি এবং গ্লানি ভুলে জীবনের সমৃদ্ধির প্রত্যাশায় আমরা আশায় বুক বা‍ঁধি নতুন বছরের প্রথম দিনে। দেনা-পাওনা চুকিয়ে নতুন করে শুরু হয় জীবনের জয়গান।’ নববর্ষ উদযাপনে এবার নিরাপত্তা ব্যবস্থা অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি। রমনা বটমূলের অনুষ্ঠানে হামলাকারী জঙ্গি নেতা মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসির একদিন পর এবারের বর্ষবরণ বিশেষ তাৎপর্য বহন করছে। আমরা মনে করি, বর্ষবরণের অনুষ্ঠানকে নিয়ে প্রতিক্রিয়াশীলদের জন্য এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যতই হুমকি আসুক– দেশের মানুষ প্রতিক্রিয়াশীল জঙ্গিগোষ্ঠিকে প্রতিরোধ করবে- এই হোক নতুন বছরে আমাদের প্রত্যাশা। শুভ নববর্ষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নববর্ষপহেলা বৈশাখবাংলা নববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে’

মে ১০, ২০২৬

মাতৃত্বের আলো-অন্ধকার নিয়ে তৈরি ১০ দুর্দান্ত হলিউড সিনেমা

মে ১০, ২০২৬

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT