চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত-বিচারকের নিরাপত্তা সম্পর্কে জানতে চেয়েছেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

সুপ্রিম কোর্টসহ দেশের আদালত, বিচারক ও আইনজীবীর নিরাপত্তায় কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে কুমিল্লায় আদালতের নিরাপত্তায় দায়িত্বরতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তাও জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৫ জুলাই কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। সে প্রেক্ষাপটে দেশের আদালত ও বিচারকের নিরাপত্তার নির্দেশনা চেয়ে এক বিচারকের স্ত্রী আইনজীবী ইশরাত হাসান মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার মৌখিক আদেশ দেন।

আজ শুনানিতে আদালত বলে, কুমিল্লার পর গতকাল সুপ্রিম কোর্ট বারেও ঘটনা ঘটেছে। এ অবস্থায় কোর্টে আইনজীবী, জাজ ও কর্মকর্তাদের সিকিউরিটির জন্য কী পদক্ষেপ নেয়া হয়েছে? তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন: কুমিল্লা এবং সুপ্রিম কোর্ট বারের ২টি ঘটনাই ব্যক্তিগত।

এ সময় আদালত বলেন: ব্যক্তিগত হোক আর যাই হোক। কোর্টের ভেতরে ছুরি নিয়ে কিভাবে যায়? পুলিশ কি করে? ডেফিনেটলি এটা পুলিশের নেগলিজেন্স!

তখন রিট আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান বলেন: নিরাপত্তা তো সবার জন্য। উনিও (রাষ্ট্রপক্ষের) এমন পরিস্থিতিতে পড়তে পারেন। তাই আইনজীবী, বিচারকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এরপর আদালত, বিচারক ও আইনজীবীর নিরাপত্তায় কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানতে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মৌলিক নির্দেশ দেয়। সেই সাথে রিট আবেদনটি ৩০ জুলাই পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) করেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে গত ১৫ জুলাই কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা ফেরদৌসের খাস কামরায় এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে হত্যা করে। ওইদিন আসামি ফারুক হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় তার ফুপাতো ভাই আবুল হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। একটি হত্যা মামলার আসামি ছিলেন ফারুক ও আবুল হাসান। তারা দুজন জামিনে থেকে মামলায় হাজিরা দিতে ওইদিন আদালতে আসেন। একপর্যায়ে ফারুক ও হাসানের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর আবুল হাসান কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় ছুরি নিয়ে ধাওয়া করেন ফারুককে। ফারুক আত্মরক্ষার্থে বিচারকের খাস কামরায় প্রবেশ করেন। সেখানে বেলা ১১টা ২০ মিনিটে ফারুক হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তখন আদালতের লোকজন আবুল হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর ফারুক হোসেনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এদিকে এক হত্যা মামলায় গত মঙ্গলবার হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ায় বাদী পক্ষের মারধরের শিকার হয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ভবনে মারধরের ওই ঘটনায় আইনজীবী ও বিচার প্রার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা করা হয়।

অন্যদিকে আজ সকাল থেকেই সুপ্রিম কোর্ট অঙ্গণে বাড়তি নিরাপত্তা তদারকি লক্ষ্য করা যায়। হাইকোর্ট ও আপিল বিভাগের বিভিন্ন গেটে আর্চওয়ের সামনে নিরাপত্তা তদারকি করেন পুলিশের এডিসি নাদিয়া ফারজানা।
সুপ্রিম কোর্টের নিরাপত্তার বিষয়ে নাদিয়া ফারজানা চ্যানেল আই অনলাইনকে বলেন: সম্প্রতি কুমিল্লার আদালতে একটি ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই তাই সুপ্রিম কোর্টের নিরাপত্তার বিষয়টি তদারকি করা হচ্ছে। তবে এটা আমাদের রুটিন ওয়ার্ক। সুপ্রিম কোর্টে কোন নিরাপত্তা ঝুঁকি দেখছি না।

ট্যাগ: আদালতনিরাপত্তাবিচারকহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষীয়ান অভিনেতা স্বরূপ দত্তের প্রয়াণ

পরবর্তী

‘এক্সেলসিয়র’র অনলাইন মিডিয়া পার্টনার হলো চ্যানেল আই

পরবর্তী
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-চ্যানেল আই-এক্সেল

‘এক্সেলসিয়র’র অনলাইন মিডিয়া পার্টনার হলো চ্যানেল আই

ফিলিপিন্সে ৬ মাসে ডেঙ্গুতে সাড়ে চার শতাধিক ব্যক্তির মৃত্যু

সর্বশেষ

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT