স্পোর্টস

আত্মজীবনীতে অনেক তথ্য জানালেন ডি ভিলিয়ার্স

আত্মজীবনীতে অনেক তথ্য জানালেন ডি ভিলিয়ার্স

সাউথ আফ্রিকার সাদা ও রঙ্গিন জার্সির অধিনায়ক এ বি ডি ভিলিয়ার্স শুধু ক্রিকেটেই প্রতিষ্ঠিত নয়, এক সময় তিনি রাগবি, গলফ, হকি, ফুটবল ও টেনিসেও নিজ দেশকে প্রতিনিধিত্ব করেছেন এমনটাই এতোদিন প্রতিষ্ঠিত ছিল ক্রিকেটাঙ্গনে।

তবে এসব কাল্পনিক আষাঢ়ে গল্প থেকে সরে গিয়ে নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনীতে সত্য কথা তুলে ধরেছেন ডি ভিলিয়ার্স। সদ্য প্রকাশিত আত্মজীবনী এবি: দ্য অটোবায়োগ্রাফি’তে আক্ষেপের সুরগুলো অকপটে তুলে ধরেছেন এই প্রোটিয়া অলরাউন্ডার।

ডি ভিলিয়ার্স তার আত্মজীবনীতে বলেছেন, হাই স্কুলে আমি এক বছর হকি খেলেছি, কিন্তু সেই খেলা দিয়ে জাতীয় দলের স্কোয়াডের ধারের কাছেও যেতে পারিনি।

অনেকটা আক্ষেপ নিয়ে এবি তার আত্মজীবনীতে লিখেছেন, আমি কখনই রাগবিতে সাউথ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করি নাই। এমনকি কখনো সিরিয়াসলি ফুটবলও খেলিনি।

স্কুলে পড়ার সময় আমরা মাঠে শুধুমাত্র ফুটবলে লাথি মারতাম।

তবে মজার ব্যাপার হলো সেই ফুটবলে লাথি মারাটা এখন প্রোটিয় ক্রিকেটের প্রাকটিসে অবিচ্ছেদ্য অংশ।

ডি ভিলিয়ার্স লিখেছেন, তিনি কখনোই স্কুল জীবনে টেনিস খেলেননি। তার জীবনে একবার টেনিস খেলেছিলেন প্রোটিয়া সাবেক উইকেট রক্ষক মার্ক বাউচারের সঙ্গে মজা করে।

তবে ডি ভিলিয়ার্স আত্মজীবনীতে উল্লেখ করেছেন গলফ, হকি খেলাগুলো তিনি উঠতি বয়সে টুকটাক খেলেছেন, তবে ক্রিকেটটাকেই মনপ্রাণ দিয়েই এখন পর্যন্ত উপভোগ করে যাচ্ছেন।

বিষয়:এ বি ডি ভিলিয়ার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…