চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আত্মঘাতী’ বিশ্বকাপ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ২০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের ১৮তম ম্যাচ শেষে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই ম্যাচে ৪ গোল হয়ে গেছে পর্তুগিজ অধিনায়কের। স্বর্ণের জুতোর দৌড়ে সিআর সেভেনকে কে পেছনে ফেলবেন, নাকি কেউ পারবেন না টপকে যেতে সেটি সময়ের হাতেই তোলা থাকছে। আপাতত অন্যরকমভাবে যে গোলসংখ্যায় এগিয়ে তার কথাই জানা যাক।

কে এগিয়ে? উত্তরটা শুনলে ঠাট্টা মনে হতে পারে। তবে সত্যিটা হচ্ছে, রোনালদোর চেয়েও রাশিয়া বিশ্বকাপে গোলসংখ্যায় এগিয়ে ‘মি. আত্মঘাতী’ গোল!

রাশিয়া আসরে মোট ম্যাচ হবে ৬৪টি। প্রথম ১৬ ম্যাচের মাথায় পাঁচবার নিজ জালে বল জড়িয়ে দিয়েছেন ফুটবলাররা। ব্রাজিল বিশ্বকাপেও আত্মঘাতী গোলসংখ্যা ছিল পাঁচটি। কিন্তু সেই আসরে ৬৪ ম্যাচ মিলিয়ে যা হয়েছে, রাশিয়া বিশ্বকাপে তার অর্ধেক না পেরোতেই সমান আত্মঘাতী গোল দেখে ফেলেছে ফুটবলবিশ্ব!

যেভাবে এগোচ্ছে, রাশিয়া বিশ্বকাপ আত্মঘাতী গোলের রেকর্ডটা কেবল ভেঙেই নয়, টেনে নিতে পারে অনেক দূরই। আপাতত রেকর্ডটা ১৯৯৮ বিশ্বকাপের দখলে। ফ্রান্সের ওই আসরে সর্বোচ্চ ৬বার নিজেদের জালে বল জড়ান খেলোয়াড়রা।

ইরানের বিপক্ষে অতিরিক্ত সময়ে মরক্কোর আযিয বহুদ্দোজার গোল দিয়ে রাশিয়া বিশ্বকাপের আত্মঘাতী গোলের শুরু। এছাড়া ফ্রান্সের বিপক্ষে অস্ট্রেলিয়ার আযিয বেহিচ, ক্রোয়েশিয়ার বিপক্ষে নাইজেরিয়ার ওগহেনেকারো এতেবো, সেনেগালের বিপক্ষে পোল্যান্ডের থিয়াগো চিয়োনেক, সবশেষে মিশরের আহমেদ ফাতহি রাশিয়াকে উপহার দিয়েছেন আত্মঘাতী গোল।

ট্যাগ: আত্মঘাতী গোলবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক জ্যোতির্ময় বিবেকিতার প্রতীক

পরবর্তী

‘গোল্ডেন এ প্লাস’-এর পর ইমনের ‘মুরগি মতিন’

পরবর্তী

‘গোল্ডেন এ প্লাস’-এর পর ইমনের ‘মুরগি মতিন’

নির্বাচন

রাসিক নির্বাচন: মনোনয়ন ফরম জমা দিলেন লিটন

সর্বশেষ

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT