বাংলাদেশ

আতিয়া মহলে চার জঙ্গি নিহত, অভিযান চলবে: সেনাবাহিনী

আতিয়া মহলে চার জঙ্গি নিহত, অভিযান চলবে: সেনাবাহিনী

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানার অভিযানে চারজন জঙ্গির নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। ওই অভিযানের সময় প্রচুর বিস্ফােরক উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে অভিযান বিষয়ে বিস্তারিত তুলে ধরে সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তবে অভিযান চলবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার আতিয়া মহলে নামের ভবনে ‘জঙ্গি’ আছে বলে জানায় আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই ওই ভবন ঘিরে অভিযান চলে। অপারেশন টোয়াইলাইট নামে অভিযান চালায় সেনাবাহিনী।

ব্রিফিংয়ে জানানো হয়, ভেতরে কেউ জীবিত নেই, উদ্ধার চার জঙ্গির মৃতদেহের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।

এর আগে ভবনটির বাইরে বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন নিহত হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…