চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতহারের ফিফটিতে শহীদ মুশতাক একাদশের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ধারাভাষ্যকে পেশা হিসেবে নেয়া আতহার আলী খান ব্যাট হাতে দেখালেন দারুণ নৈপুণ্য। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটারের ফিফটিতে মহান বিজয় দিবসের প্রীতি টি-টুয়েন্টি ম্যাচে শহীদ জুয়েল একাদশকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ।

মিরপুরে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শহীদ মুশতাক একাদশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫০ রান। জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও আতহার উদ্বোধনী জুটিতে এনে দেন ৫২ রান।

২৪ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন বিদ্যুৎ। আতহার পূর্ণ করেন অর্ধশতক। ৫৫ বলে সাতটি চার ও একটি ছয়ে ৬০ রান করেন। ক্যামিও ইনিংস খেলেছেন খালেদ মাসুদ পাইলট। ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ রান করে অপরাজিত থাকেন।

মোহাম্মদ রফিক ১৮ বলে ১৫ ও জাভেদ ওমর বেলিম ৬ বলে ৬ রান করেন। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ৪ বলে ৩ রান করে ফিরে যান সাজঘরে।

মাহমুদুল হাসান রানা নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহরাব হোসেন অপি, সজল চৌধুরী ও মুশফিকুর রহমান বাবু।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি শহীদ জুয়েল একাদশ। ১৮ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। পুরো ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে তোলে ১০৮ রান। নির্বাচক হাবিবুল বাশার সুমন ২৯ ও মুশফিক বাবু করেন ২৭ রান।

Reneta

তারেক আজিজ খান ও সানোয়ার হোসেন নেন দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন তালহা জুবায়ের ও রফিক।

মুক্তিযুদ্ধে শহীদ দুই ক্রিকেট ব্যক্তিত্ব আবদুল হালিম চৌধুরী জুয়েল ও মুশতাক আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয়ের ৫০ বছরে প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জয়-পরাজয় ছাপিয়ে সাবেক তারকা ক্রিকেটারদের মিলনমেলার স্থান হয়ে ওঠে শের-ই-বাংলা স্টেডিয়াম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপিবিসিবিমহান বিজয় দিবসলিড স্পোর্টসশহীদ জুয়েলশহীদ মুশতাক
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT