চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতশবাজি পোড়াতে নিষেধ করে সমালোচনার মুখে কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের দীপাবলিতে বিতর্কের নাম হয়ে দাঁড়িয়েছে আতশবাজি। পরিবেশ রক্ষায় আতশবাজি না পোড়াতে বিজ্ঞাপন নির্মাণ করেছিল এক গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান, সমালোচনার মুখে সেই বিজ্ঞাপন সরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা। একই বার্তা দিয়ে সমালোচনার মুখে এবার ভারত অধিনায়ক বিরাট কোহলি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৮ সেকেন্ডের ভিডিওতে কোহলি দীপাবলি তথা, দিওয়ালির শুভেচ্ছা জানান ভক্তদের। ভিডিওতে তার বার্তা ছিল, ‘ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারকে দিওয়ালির সুখ, শান্তি ও সমৃদ্ধি দিক। এই দিওয়ালিতে আতশবাজি পোড়াবেন না, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করুন এবং আপনার ভালোবাসার মানুষের সাথে পবিত্র উপলক্ষটি উদযাপন করুন।’

কোহলি ভিডিও পোস্ট করার পরপরই সেটি ট্রেন্ডে পরিণত হয়। ভারত অধিনায়কের বার্তা নিয়ে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। শুরু হয় কোহলি এবং তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে ঘিরে সমালোচনা।

কোহলি আতশবাজি পোড়ানো থেকে বিরত থাকতে এই প্রথমবার আহ্বান জানালেও বিষয়টি নিয়ে আলোচনা নতুন নয়। জনস্বাস্থ্য ও পরিবেশের বিষয় মাথায় রেখে ভারতের বেশ কয়েকটি রাজ্যে আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কিছু কিছু রাজ্যে শর্তসাপেক্ষে আতশবাজি পোড়ানোর অনুমতি দেয়া হয়।

সমালোচনাকারীদের মাথাতেই ছিল না বিষয়টি। একেকজন একেকভাবে সমালোচনা করেছেন। কয়েকজন প্রশ্ন তুলেছেন কিছুদিন আগে কোহলির জন্মদিন উপলক্ষে যখন আতশবাজি পোড়ানো হয়, সেসময় তিনি কেন প্রতিবাদ করেননি?

একজন টুইটে কোহলিকে জ্ঞান দেয়া থেকে বিরত থাকতে বলে লিখেছেন, ‘আমার উৎসব তোমার সামাজিক সচেতনতা তৈরির উপলক্ষ নয়।’

Reneta

আরেকজন লিখেছেন, ‘এই ব্যক্তি কয়েকদিন আগেই আতশবাজিতে ভরপুর আইপিএল ফাইনাল খেলেছেন। তিনি আমাদের উপদেশ দিচ্ছেন কীভাবে উদযাপন করতে হয়, বিসিসিআই বা আইপিএল’র আয়োজকদের কি তিনি একই উপদেশ দিয়েছিলেন?’

কোহলির পক্ষেও কথা বলেছেন অনেকে। সমর্থন জানিয়ে একজন লিখেছেন, ‘দিওয়ালি কখনই আতশবাজির উৎসব ছিল না, এটি ছিল আলোর উৎসব। তিনি ভুল কিছু বলেননি।’

সমর্থনে আরেকজন লিখেছেন, ‘অধিকাংশ সেলেব্রিটি যখন কিছু অন্ধ ভক্তের ভয়ে কোনো মন্তব্য করেন না, তখন নির্ভীক বিরাট মেসেজ পোস্ট করে প্রমাণ করলেন যে তিনিই রাজা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিওয়ালিদীপাবলিবিরাট কোহলিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT