চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট বছরের আক্ষেপ ঘোচাল আবাহনীর মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রথমবারের মত শিরোপার স্বাদ পেল আবাহনী লিমিটেড। গত আসরের চ্যাম্পিয়ন রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদকে ৩ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে জাহানারা আলমের দল।

১০ ম্যাচে ৮ জয়, একটি হার ও একটি ম্যাচ টাই করে চ্যাম্পিয়ন হল আবাহনী। ৮ মৌসুম অপেক্ষার পর স্বপ্নপূরণ হল আকাশী-নীলদের।

বিকেএসপির তিন নম্বর মাঠে সকালে বৃষ্টি হানা দিলে খেলা মাঠে গড়ায় দুপুর দেড়টায়। ২৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে এসে ৯ উইকেটে ১০১ রান তোলে রুপালি ব্যাংক।

জবাবে ম্যাচের ২ বল বাকি থাকতে রুমানা আহমেদের বলে ছক্কা হাঁকিয়ে জয় ছিনিয়ে নেন জাহানারা। লক্ষ্যে পৌঁছাতে হারাতে হয় ৭ উইকেট। ১৫ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আবাহনী অধিনায়ক।

জাহানারা আলম

আগামী শনিবার সুপার লিগের শেষ ম্যাচে আবাহনী খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে। মুখোমুখি প্রথম দেখায় সালমা খাতুনের মোহামেডান ৭ উইকেটে উড়িয়ে দিয়েছিল জাহানারার আবাহনীকে। অপর ম্যাচে রুপালি ব্যাংক খেলবে খেলাঘরের বিপক্ষে।

মেয়েদের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬বার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। টানা ৫বার শিরোপা জয়ের রেকর্ডও আছে দলটির। আনসার ও ভিডিপি একবার এবং রুপালি ব্যাংক একবার জিতেছে শিরোপা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়েদের প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT