চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট জয়ের পর লিগে হারের স্বাদ পেল পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রেঞ্চ লিগে চলতি মৌসুমে টানা আট জয়ের পর প্রথম হারের স্বাদ পেলেন মেসি-নেইমার-এমবাপেরা। রেনেসেঁর মাঠে তিন পয়েন্ট খুইয়ে ফিরেছে পিএসজি। স্বাগতিকরা বিরতির আগের ও পরের মিনিটে গোল করে হাসি কেড়ে নেন মাউরিসিও পচেত্তিনোর।

রোববার লিগ ওয়ানের ম্যাচটিতে রেনেসেঁর মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছে পিএসজি।

হারের পরও টেবিলের শীর্ষস্থানেই থাকছে লা প্যারিসিয়ানরা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্টে রেনেসেঁর অবস্থান টেবিলের সাতে।

Banglabid

ম্যাচের বিশ মিনিটের মধ্যে নেইমার ও এমবাপে দুটি দারুণ সুযোগ পেয়ে বল উড়িয়ে বাইরে পাঠালে হতাশ হতে হয় অতিথিদের। পরে আরও অনেকবার সুযোগ নষ্টের মাশুল দিতে হয়েছে শেষঅবধি।

২৪ মিনিটে ফাউলের শিকার হয়ে সুবিধাজনক জায়গায় ফ্রি-কিক পেয়েছিলেন মেসি। স্বভাবসুলভ দর্শনীয় কিকও নিয়েছিলেন। মহাতারকার বাঁকানো শট কাটা পড়ে ক্রসবার দুর্ভাগ্যে।

বিরতির ঠিক আগে আগে গোল হজম করে বসে পিএসজি। একটি প্রতি-আক্রমণ থেকে অতিথি বক্সে হামলে পড়ার সময়ে ৪৫ মিনিটে গোল আনেন রেনেসেঁর গেইটান ল্যাবোর্ডে। বলের যোগানদাতা ছিলেন কামালডিন সুলেমানা।

Reneta

মধ্যবিরতির পর ফিরেই দ্বিতীয় গোল হজম করে পিএসজি। দারুণ এক আক্রমণের সফল পরিণতি টেনে ম্যাচের ৪৬ মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করে দেন ফ্লাভিয়েন টেইট। বল বানিয়ে দিয়েছিলেন প্রথম গোলের নায়ক গেইটান ল্যাবোর্ডে।

প্রতিপক্ষের গোলমুখ খুলতে না পারার দিনে ম্যাচের ৬৮ মিনিটে এমবাপের করা একটি গোল বাতিল হয়ে যায় ভিএআরে, অফসাইড ঘোষণা করে দেন রেফারি। পরের মিনিটে পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের উপর দিয়ে বল পাঠান ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা।

ম্যাচের ৭৩ মিনিটে মেসির আরেকটি ফ্রি-কিক পোস্টের কোনায় বাতাস দিয়ে বেরিয়ে যায়। পরের মিনিটে একসঙ্গে তিন বদলি নামান পচেত্তিনো। কিন্তু ভাগ্য ফেরেনি।

এরমধ্যে ৮১ মিনিটে রেনেসেঁর পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। পিএসজির আবেদনের মুখে ভিএআরের সাহায্য নিয়ে সেই সিদ্ধান্ত বাতিল করেন দেন তিনি। তাতে ব্যবধান আর বাড়েনি এই যা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পচেত্তিনোপিএসজিরেনেসঁলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পূজা মন্ডপের আশেপাশে মেলা বসবে না, থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

পরবর্তী

নির্বাচনে আওয়ামী লীগের কারা মনোনয়ন পাবেন জানালেন কৃষিমন্ত্রী

পরবর্তী

নির্বাচনে আওয়ামী লীগের কারা মনোনয়ন পাবেন জানালেন কৃষিমন্ত্রী

বগুড়া সহ কুমিল্লা-সৈয়দপুরেও হচ্ছে 'স্টার সিনেপ্লেক্স'র শাখা

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT