ফুটবল

আটকে গেল ম্যানসিটি-রিয়াল, জুভেন্টাস-লিওঁ ম্যাচ

চ্যাম্পিয়ন্স লিগে করোনা ধাক্কা

আটকে গেল ম্যানসিটি-রিয়াল, জুভেন্টাস-লিওঁ ম্যাচ

করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস-অলিম্পিক লিওঁর মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ। আগামী মঙ্গলবার হওয়ার কথা ছিল খেলা দুটি।

বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের কয়েকজন বাস্কেটবল খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ায় অনেকটা জোর করেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল খেলোয়াড়দের। এরপর দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে স্প্যানিশ লা লিগাও।

রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে পাঠানোয় আগামী মঙ্গলবার ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটি স্থগিত করা এক প্রকার অবধারিতই ছিল। শেষ পর্যন্ত হলও সেটাই।

আর জুভেন্টাস ডিফেন্ডার ড্যানিয়েলে রুগানির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরের পর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে দলের মূল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুরো জুভেন্টাস দলকে ঘিরেই। আগামী দু-সপ্তাহ পুরো জুভ স্কোয়াড থাকবে কোয়ারেন্টাইনে। তাই মঙ্গলবার নিজ মাঠে লিওঁর বিপক্ষে মাঠে নামা হবে না তুরিনের দলটির।

মঙ্গলবারের দুই ম্যাচ বাতিল হলেও ঠিক সময়েই মাঠে গড়াবে বুধবার বার্সেলোনা-নাপোলি ও বায়ার্ন মিউনিখ-চেলসি ম্যাচ দুটি।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…