চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঞ্চলিক ফোরামের সদস্যপদে বাংলাদেশকে সমর্থন দেবে থাইল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

মেকং-গংগেজ কো-অপারেশন ফোরাম এবং ইষ্ট ওয়েস্ট ইকোনমিক ফোরামসহ আঞ্চলিক ফোরামগুলোতে সদস্যপদ লাভের প্রতিযোগিতায় বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে থাইল্যান্ড।

ঢাকায় সফররত থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের এ খবর জানিয়ে বলেন, থাই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে আসিয়ানের সেক্ট্রোরাল পার্টনার হতে বাংলাদেশকে সমর্থন দেয়ারও আশ্বাস দেন।

Banglabid

থাই পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং থাইল্যান্ডে আসিয়ান প্রযুক্তি ইনিস্টিটিউটে বঙ্গবন্ধু চেয়ার কমিশনিং করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রেস সচিব বলেন, দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে এই চেয়ারের উদ্বোধন করবেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলযাদেজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সদ্য দায়িত্ব প্রাপ্ত নতুন রাজা মোহা ভাজিরাকে অভিনন্দন জানান।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে থাইল্যান্ড ১.৫ বিলিয়ন মাকির্ন ডলার বিনিয়োগ করেছে। দু’দেশের মধ্যে বর্তমানে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার।

Reneta

পররাষ্ট্রমন্ত্রী ডন বাংলাদেশের ব্লাক গোট নিয়ে পরীক্ষামূলকভাবে থাইল্যান্ডে ছাগল প্রকল্প গ্রহণ করার সুযোগ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। থাইল্যান্ডের রাজকুমারী শিরিন ধরনের উদ্যোগে সে দেশে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে থাইল্যান্ডের রাজকুমারির বাংলাদেশ সফরের উল্লেখ করে বলেন, বাংলাদেশে তাকে আবারো অর্ভ্যথনা জানাতে পারলে তিনি আনন্দিত হবেন। আগামী বছরে থাই রাজকুমারীর বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে।

শেখ হাসিনা জিটুজি ভিত্তিতে বাংলাদেশের কাছে দুই লাখ মেট্রিক টন চাল বিক্রি করায় থাই সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশে কোন খাদ্য সংকট না হলেও দেশে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার চাল আমদানি করতে চায়।

প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে দ্বি-পক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক জোনে বিশেষ করে কৃষি প্রক্রিয়া জোন ও পর্যটন সেক্টরে বিনিয়োগ করার জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান।

বৈঠকে থাই পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে কোন এক সুবিধাজনক সময়ে থাইল্যান্ড সফরে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমন্ত্রন জানান।

বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনীম এবং ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত পানপিমোন সুওয়ানাপঙ্গস উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-থাইল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৩ মৃত্যুর জরিমানা ২০ হাজার টাকা, সারাদেশের বয়লার পরিদর্শনে ৭ পরিদর্শক

পরবর্তী

শক্তিশালী দলের সঙ্গে খেলার নিশ্চয়তা চায় বিসিবি

পরবর্তী

শক্তিশালী দলের সঙ্গে খেলার নিশ্চয়তা চায় বিসিবি

যুবাদের ক্যাম্প শুক্রবার থেকে

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT