চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় থাইল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A

উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে চায় থাইল্যান্ডের ব্যবসায়ীরা। দেশটির ব্যবসায়ী সম্প্রদায় বলেছে, নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ থাই ব্যবসায়ীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে। এখানে বিনিয়োগ করার অনেক সুযোগ আছে।

সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে বাংলাদেশ ও থাইল্যান্ড ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সে দেশের ব্যবসায়ীরা এসব কথা বলেন।

সভায় ১৪ সদস্য বিশিষ্ট থাইল্যান্ড বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর ট্রেড এন্ড ডেভেলপমেন্টের (আইটিডি) নির্বাহী পরিচালক মি. মানু সিথিপ্রাসাসানা।

এছাড়াও প্রতিনিধি দলে থাইল্যান্ডের বিনিয়োগ বোর্ডের ঊর্ধ্বতন বিনিয়োগ প্রমোশন অফিসার আপিপং খুনাকর্নবোদিনতর এবং বিভিন্ন বাণিজ্য খাতের প্রতিনিধিরা ছিলেন।

সভায় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলামের (মহিউদ্দিন) বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও আকর্ষণীয় করতে এফবিসিসিআই সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে। তবে বন্ধুপ্রতীম দেশ থাইল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।

তিনি বলেন, বাংলাদেশে আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা যেমন ট্যাক্স হলিডে, রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা, কর্পোরেট কর সুবিধা ইত্যাদি পেলে থাইল্যান্ডের ব্যবসায়ীরা এ দেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করতে পারে।

Reneta

এসময় সরকারের দেয়া ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা নেয়ার জন্যও থাই ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইর সভাপতি।

২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ৩৮ দশমিক ১৪ মিলিয়ন ডলারের পণ্য থাইল্যান্ডে রপ্তানি করে এবং থাইল্যান্ড থেকে ১১৯৩ দশমিক ৩০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।

থাইল্যান্ডে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে ওভেন গার্মেন্টস, নিটওয়্যার, প্রকৌশল পণ্য এবং হোম টেক্সটাইল। আর থাইল্যান্ড থেকে মূলত প্লাস্টিক এবং রাবার উপাদান, খনিজ দ্রব্য, বস্ত্র ও বস্ত্র সামগ্রী এবং মেশিনারি আমদানি করা হয়।

এরপর থাইল্যান্ড প্রতিনিধি দলের নেতা মানু সিথিপ্রাসাসানা বলেন, উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ থাইল্যান্ডের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি গন্তব্য। থাইল্যান্ড সরকারও এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের সংশ্লিষ্ট বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ এবং যৌথ বিনিয়োগ স্থাপনের ক্ষেত্রে তাদের বর্তমান সফর বিশেষ সহায়ক হবে।

সভার দ্বিতীয় পর্যায়ে থাইল্যান্ড থেকে স্বাস্থ্য, কৃষি, সিরামিক, লুব্রিকেন্ট, মোটরসাইকেল, প্লাস্টিক, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদি খাতের প্রতিনিধিরা বাংলাদেশের সংশ্লিষ্ট খাতগুলোর ব্যবসায়ীদের সাথে বিজনেস টু বিজনেস (বিটুবি) আলোচনায় মিলিত হন।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলামের (মহিউদ্দিন) পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এফবিসিসিআই পরিচালকরাসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিরা অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-থাইল্যান্ডসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপিই উল্টো সংবিধান লঙ্ঘন করেছে: ওবায়দুল কাদের

পরবর্তী

২৮ শতাংশই পরিবেশ দূষণের কারণে মারা যান

পরবর্তী

২৮ শতাংশই পরিবেশ দূষণের কারণে মারা যান

নিজেকে মেসি, রোনালদোর কাতারে ভাবেন গ্রিজম্যান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT