চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ভাষণে পদত্যাগের ঘোষণা দিতে পারেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২২
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। ক্ষমতাসীনদল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) জোট ভেঙে যাওয়ার মধ্যে এমন খবর এল।

বুধবার হিন্দুস্থান টাইমস ইমরান খানের জাতির উদ্দেশে ভাষণের খবর প্রকাশ করে বলছে, তার এ ভাষণে পদত্যাগের ঘোষণা আসতে পারে।

অবশ্য পাকিস্তানের পাকিস্তানের তথ্য এবং সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন: প্রধানমন্ত্রী ইমরান খান একজন খেলোয়াড়। যিনি ম্যাচের শেষ বল পর্যন্ত আপ্রাণ লড়াই করেন। ম্যাচের মধ্যেই হাল ছেড়ে দেন না। তাই পদত্যাগ করার কোনও প্রশ্নই ওঠে না। একটি ম্যাচ হবে। বন্ধু ও শত্রু-সবাই সেটা দেখবে।

শেষ বল পর্যন্ত খেলার আশ্বাস দিলেও ইমরানের জন্য ম্যাচ যথেষ্ট কঠিন হয়ে উঠেছে। গত সোমবার সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন বিরোধী দলনেতা শেহবাজ শরিফ। জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী, মোট সংসদের ২০ শতাংশের ভোট পেলে অনাস্থা প্রস্তাব পেশ করার প্রস্তাব গৃহীত হয়। অর্থাৎ প্রস্তাবের পক্ষে ৬৮ টি ভোটের দরকার ছিল। সেই প্রয়োজনীয় সংখ্যার থেকে ১০০’র বেশি ভোট পড়ে। ডেপুটি স্পিকার জানান, প্রস্তাব পেশের পক্ষে ভোট দেন ১৬১ জন সাংসদ।

তারপর আজ বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন মুলতবি করে দেওয়া হয়।

৩৪২ আসন বিশিষ্ট জাতীয় সংসদে সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭২ আসন। খাতাকলমে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্য সংখ্যা ১৫৫। মুত্তাহিদা কউমি মুভমেন্ট, পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ, বালোচিস্তান আওয়ামি পার্টি এবং গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যদের মিলিয়ে জোট সরকারের মোট সদস্য সংখ্যা ছিল ১৭৯। তারইমধ্যে ২০ জনেরও বেশি সাংসদ দল বদল করেছেন। মুত্তাহিদা কউমি মুভমেন্ট ইমরানের সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে। সেই পরিস্থিতিতে রীতিমতো চাপে পড়ে গিয়েছেন ইমরান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানএমকিউএমতেহরিক-ই-ইনসাফপিটিআইমুত্তাহিদা কওমি মুভমেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT