চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

দিনাজপুরের ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজ। জাতীয় সম্পদ রক্ষার দাবি এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে ২০০৬ সালে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারান ৩ জন। আহত হন আড়াই শ’র বেশি মানুষ।

এশিয়া এনার্জির পরিকল্পনা ছিলো ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প থেকে ৩০ বছরে ৫’শ ৭২ মিলিয়ন টন কয়লা উত্তোলনের। কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে পরিবেশ বির্যয়ের ঝুঁকি ও ভিটে মাটি রক্ষায় ফুলবাড়ীবাসীর প্রতিবাদের জন্ম ।

ফুলবাড়ী পৌরসভার মেয়র ও ফুলবাড়ী আন্দোলনের নেতা মুরতুজা সরকার মানিক বলেন, ফুলবাড়ীবাসী কয়লাখনি চায় না। কিন্তু এশিয়া এনার্জি এখনো অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এলাকাবাসী জীবন দিয়ে হলেও তা প্রতিহত করবে।

চলতে থাকে লাগাতার আন্দোলন। ২০০৬-এর ২৬ আগস্টের কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারান আমীন, সালেকিন এবং তরিকুল। গুলিবিদ্ধ ৮ জন বেঁচে আছেন পঙ্গুত্বের যন্ত্রণা নিয়ে।

গুলিবিদ্ধ বাবুল রায় বলেন, আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। নিহত তিনজন ও আহতদের কথাও স্মরণ করেন তিনি। যে জন্য এই ত্যাগ সেই কয়লাখনি মেনে নেবে না ফুলবাড়ীবাসী।

ওই ঘটনার পর এশিয়া এনার্জিকে প্রত্যাহার এবং নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণসহ আন্দোলনকারীদের সঙ্গে ৬ দফা চুক্তি করে সরকার। তবে ফুলবাড়ী ট্র্যাজেডির ৯ বছরের কার্যকর হয়নি চুক্তি।

তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে পানিসম্পদ বিপর্যস্ত হতো ফলে মরুকরণ দেখা দিত, আবাদী জমি নষ্ট হতো।

২৬ আগস্টকে ‘জাতীয় সম্পদ রক্ষা দিবস’ হিসেবে পালন করছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আর ফুলবাড়ীবাসী দিনটি পালন করছে ‘ফুলবাড়ী শোক দিবস’ হিসেবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪

পরবর্তী

মাত্র ছয় মিনিটে চার্জ হবে ফোনের ব্যাটারি!

পরবর্তী

মাত্র ছয় মিনিটে চার্জ হবে ফোনের ব্যাটারি!

রেকর্ড অর্থে ‘মিশন নেইমারে’ ম্যানইউ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT