চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজিজুল হাকিমের জন্মদিনের শুরুটাই হয় সারপ্রাইজ দিয়ে

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১০:০৭ অপরাহ্ণ ১৫, মে ২০১৭
বিনোদন
A A

আজ ১৫ মে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমের জন্মদিন। জন্মদিন উপলক্ষে আগের দিন রাত থেকেই শুরু হয়ে তার ব্যস্ততা। শুটিং থেকে ফিরে ফ্রেশ হতে প্রায় রাত ১২টা বেজে যায়। জানালেন, এবার মেয়ে নাজাহ হাকিম ও ছেলে হৃদের পক্ষ থেকে সারপ্রাইজ পেয়েছেন। কেক, বেলুন, ম্যাজিক লাইটসহ তাদের থেকে সারপ্রাইজ পেয়ে প্রতি বছরই আনন্দিত হন। কয়েক বছর ধরে এমনটাই হয়ে আসছে। এরপর সারাদিন টিভি অনুষ্ঠানে অংশ নেন। প্রিয় মানুষেরা ফোন আর এসএমএসে জন্মদিনের শুভেচ্ছা জানান। এটাও বড় পাওয়া মনে করেন আজিজুল হাকিম।

মিডিয়ায় কাজ করার আগে তার জন্মদিনে ছিল ঠিক এর উল্টো চিত্র। নিজের মতো করে বাবা-মায়ের সঙ্গে কাটাতেন জন্মদিন। বাবা-মা নতুন জামা-কাপড় উপহার দিতেন। প্রতি জন্মদিনে কী উপহার পাবেন, তা নিয়ে রুদ্ধশ্বাস অপেক্ষায় থাকতেন। তখন উপহার পেতেও ভালো লাগত। এখন অনুভূতির পরিবর্তন এসেছে।

এছাড়া স্ত্রী জিনাত হাকিম বিয়ের আগে উইশ করত। সেটা ছিল বিশেষ ঘটনা। এখনো একজনের জন্মদিনে আরেক জন সবার আগে শুভেচ্ছা আদান প্রদান হয় বলে জানালেন আজিজুল হাকিম।

আজিজুল হাকিম

আজিজুল হাকিম ঈদের খণ্ড নাটক, ধারাবাহিক আর নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন। সাইফুল ইসলাম মান্‌নু পরিচালিত আজিজুল হাকিম অভিনীত ধারাবাহিক নাটক ‘তুমি আমি ভীষণ একা’ প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে। এটিএন বাংলায় প্রচার হচ্ছে মোহন খান পরিচালিত ‘নীড় খোঁজে গাঙচিল’। এই চ্যানেলেই কায়সার আহমেদের পরিচালনায় ‘ফুলকি’ নামে একটা ধারাবাহিক শুরু হওয়ার কথা।

আরও কয়েকটা সিরিয়াল প্রচারে আসবে দ্রুতই। এছাড়া তিনি নিজেও পরিচালনায় আসছেন উল্লেখ করে বলেন, ‘আমি একটা নাটকের নির্দেশনা দিয়েছি। নাম “সুপ্ত বাসনা”। চ্যানেল আইতেই প্রচার হবে। নাটকটি শুটিং হয়েছে অস্ট্রেলিয়াতে। আনিসুর রহমান মিলন, অহনা, নাজিরা মৌ, বেলার হোসেন, মোবারক হোসেন এরা অভিনয় করেছে। অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পীও এতে অভিনয় করেছে। আগামী বুধবার টেলিফিল্ম হিসেবে চ্যানেল আইতে প্রচার হবে।’

নির্দেশনা নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘আমি আসলে শখের নির্মাতা। অভিনয়েই আমার প্রধান কাজ। এর মধ্যে সময় বের করে নির্দেশনা দিচ্ছি। সামনে মেগা ধারাবাহিক নির্মাণের পরিকল্পনা চলছে। জিনাতের লেখায়। খুব শিগগিরই কাজ শুরু হবে আশা করি। চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আছে। সব ধরনের দর্শক যেন নির্মল আনন্দ পায়, এমন গল্প পেলেই হয়তো নির্মাণ শুরু করব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিজুল হাকিম
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT