চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজাদ আমাদের জাতীয় বীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ন ৩১, মার্চ ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সিলেটে বোমা বিস্ফোরণে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ শোক প্রকাশ করেন। সেখানে তিনি নিহত কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করেছেন।

স্ট্যাটাসের শুরুতেই উইলিয়াম শেকসপিয়রের হেমলেট নাটকের বিখ্যাত উক্তি- ‘অদেখা দেশের ছোটো নদী থেকে কোনো পথিকই আর কখনো ফেরে না।’ দিয়ে শুরু করে বেনজির আহমেদ লেখেন, গতকাল রাতে আমরা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদকে হারিয়েছি। রাত ১২টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজাদ আমাদের জাতীয় বীর। আজাদসহ সন্ত্রাসীদের বিস্ফোরণে নিহত অন্য দুই পুলিশ অফিসারের পরিবারের শোক আমাকেও স্পর্শ করেছে গভীরভাবে।

তিনি আরো লেখেন, সৃষ্টিকর্তা তাদের বিদেহী আত্মায় শান্তি দান করুক। পরিবারগুলোর প্রতিটি সদস্য এমন অনতিক্রমণীয় শোক কাটিয়ে উঠুক। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরাও তাদের আত্মার শান্তি ও মুক্তির জন্য দোয়া করি।

দেশের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে প্রিয় মাতৃভূমি থেকে ‘চূড়ান্ত সন্ত্রাস’ দমনে আমরা নিয়োজিত হবো। এই অসামান্য ক্ষতি আমাদের শুধু সে অনুপ্রেরণাই দেয়।

সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে শনিবার সন্ধ্যার পর সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পরই ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ ব্যক্তি নিহত হন। আহত হন লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ আরো প্রায় ৪০ জন।

Reneta

আহত আজাদকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা  দেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেই রাতেই বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৯ মার্চ সিঙ্গাপুর থেকে তাকে দেশে ফিরিয়ে এনে আবার তাকে সিএমএইচে নিয়ে আসা হয়। এখানেই মৃত্যু হয় তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি অভিযানমৌলভীবাজারে জঙ্গি অভিযানর‌্যাব গোয়েন্দা প্রধানসিলেটে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

Environment TS

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

এপ্রিল ১৮, ২০২৬

হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ

এপ্রিল ১৮, ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বিশেষ বিশ্লেষণ

এপ্রিল ১৮, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT