চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের বাকি দুই জঙ্গিরও ময়নাতদন্ত সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

সিলেটের শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ এ নিহত অবশিষ্ট দুই জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আদিলুর রহমান এ ময়নাতদন্ত সম্পন্ন করেন।

মরদেহ দুটি আজ সিলেটের মানিক পীর গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

এর আগে গতকাল সোমবার শিববাড়িতে আতিয়া মহলে যায় র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। সেখান থেকে নিহত দুই জঙ্গির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় আইনশৃঙ্খলা বাহিনী।

জঙ্গি আস্তানার খবর পেয়ে গত ২৩ মার্চ বৃহস্পতিবার গভীর রাত থেকে ঘিরে রাখা হয় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহল নামের বাড়িটি। পরদিন শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে।

এরপর শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। দুপুর নাগাদ ওই বাড়িতে জিম্মি হয়ে থাকা ২৮ পরিবারের ৭৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী। তবে রাতে অভিযানস্থলের বাইরে ৩০০ গজ উত্তরের রাস্তায় দুই দফা বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন।

২৭ মার্চ সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে অভিযান সমাপ্তির কথা জানিয়ে বলা হয়, ওই ভবনের নিচতলায় চারজনের মরদেহ পড়ে রয়েছে। এর মধ্যে পরে দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আতিয়া মহল থেকে উদ্ধার হওয়া অন্য দুই জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে শনিবার পুলিশের উদ্যোগে দাফন করা হয়েছে। বিকেলে নগরীর মানিকপীর গোরস্থানে তাদের দাফন করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

তবে ভবনের ভেতরে বোমা থাকতে পারে আশঙ্কায় বাকি দুই লাশ উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগ: সিলেটে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি হবে না: ওবায়দুল কাদের

পরবর্তী

সরকার ফেসবুক বন্ধ করছে না: তারানা হালিম

পরবর্তী

সরকার ফেসবুক বন্ধ করছে না: তারানা হালিম

একদিনের সিইও ধোনি

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT