বাংলাদেশ

চার স্তরের নিরাপত্তায় ঈদের জামাত

নিরাপত্তা বাহিনী ঈদের জামাতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী ঈদের জামাতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে, উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনা সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ উল আজহার জামাতকে ঘিরে চারস্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান ও মাঠের নিরাপত্তা পরিদর্শন করে সাংবাদিকের তিনি বলেন, ঈদের দিন ঈদগাহে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হবে। শুধুমাত্র জাতীয় ঈদগাহ মাঠ নয় রাজধানীর অন্যান্য জামাতেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

ঈদের সময় জঙ্গি হামলার কোনো হুমকি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে আছাদুজ্জামান মিয়া বলেন, ১৫ আগস্ট পান্থপথের জঙ্গি নাশকতার কথা মাথায় রেখেই ঈদের সময় রাজধানীতে নিরাপত্তার বলয় তৈরি করা হবে।

বিষয়:ঈদুল আজহা জাতীয় ঈদগাহ ডিএমপি কমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…