চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগে ঈদী পেতাম, এখন দেই: আবুল হায়াত

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৯:৫২ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
বিনোদন
A A
আবুল হায়াত

আবুল হায়াত

আবুল হায়াত। বরেণ্য অভিনেতা এবং নির্মাতা। সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে এসেছিলেন ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ ‍নিতে। ঈদ নাটকের ব্যস্ততাসহ নানা কিছু নিয়ে কথা হলো তার সঙ্গে।

কেমন আছেন?

ভালো আছি।

সামনে ঈদ, ব্যস্ততা নিশ্চয়ই অনেক বেশি।

হ্যাঁ। আসলে সারা বছরই আমরা মোটামুটি ব্যস্ত থাকি। আর ঈদ আসলে ব্যস্ততার মাত্রা আরেকটু বাড়ে।

ঈদে আপনার নির্দেশনায় কোনো নাটক যাচ্ছে?

Reneta

হ্যাঁ, ইমপ্রেস টেলিফিল্মের নাটকে নির্দেশনা দিয়েছি। নাটকের নাম ‘প্রাণবন্ত পৃথক পুরুষ’। নাটকটির গল্প লিখেছেন রাবেয়া খাতুন।

নাটকটিতে কে কে অভিনয়ে করছেন?

এই নাটকে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান এবং ফারহানা মিলি। আর নাটকের গল্প বেশ মজার। আশা করছি দর্শদের ভালো লাগবে।

গল্পটি কেমন?

একটি ছেলে সরকারি চাকরি লাভের পর ট্রেনিংয়ে যায় কয়েকদিনের জন্য। সেখানে গিয়ে পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে। সেও সেখানে চাকরি করে। তারা দিন সাতেক সেখানে বেশ ভালোলাগার মতো কিছু সময় কাটায়। সাতদিনের মাথায় ঢাকা থেকে যাওয়া একটি ফোন কলে ছেলেটির সব এলোমেলো হয়ে যায়। সে বুঝতে পারে মেয়েটির সাথে তার সম্পর্ককে আর এগিয়ে নেয়া সম্ভব নয়।  এভাবেই এগিয়ে যেতে থেকে নাটকের গল্প।

এই নাটকের শুটিং কোথায় করেছেন?

নাটকের শুটিং হয়েছে পুবাইলে। সেখানে সময় মতো শুটিংয়ে পৌঁছানো আমাদের জন্য ছিল রীতিমতো চ্যালেঞ্জ। সবচেয়ে বড় সমস্যা ছিল যানজট। কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজটা সময়ের মাঝেই শেষ করতে পেরেছি।

ঈদের জন্য কী পরিকল্পনা করছেন?

ঈদে তো সারাদিন পরিবারের সাথে থাকব, মজা করব। এটাই সবচেয়ে বড় প্ল্যান। তবে ঈদের দিন রাতে আমি দেশের বাইরে যাচ্ছি।

ছোটবেলার ঈদকে মিস করেন?

হ্যাঁ। মিস তো করি। আগে ঈদী পেতাম, এখন দেই। আসলে এখন দেওয়ার মাঝেই আনন্দ। নাতি-নাতনিদের নিয়ে ব্যস্ততায় ঈদের দিনটা কেটে যায়।

ঈদে নাতি-নাতনিদের নিয়ে মজার স্মৃতি বলুন।

নাতি-নাতনিদের নিয়ে স্মৃতি সব সময়ের জন্যই মজার। আমাদের সময়ে তো আমরা কোরবানির পশু কেনার পর তার যত্নআত্তি, কোরবানি সব নিয়ে অনেক ব্যস্ত থাকতাম। ঈদে আরও ভালো লাগে যখন দেখি আমার নাতি-নাতনিরা কোরবানির পশু কিনে আনার পর তা নিয়ে আলাদা আনন্দে মেতে ওঠে। তবে ওরা কোরবানি দেখে না, ভয় পায় (হা হা হা)।

আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

আবুল হায়াত ২
আবুল হায়াত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হায়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ৭, ২০২৬

‘আমি না থাকলেও…’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

আগস্ট ৭, ২০২৬

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT