চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুয়েরো-গার্দিওলা ঝগড়ার কারণ কী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সার্জিও আগুয়েরো তার প্রিয় শিষ্যদের একজন। তবু তার সঙ্গেই কেন ঝগড়ার দৃশ্য দেখতে হল ইতিহাদ স্টেডিয়ামকে?

ইপিএলের ম্যাচে ৬৬ মিনিটে আগুয়েরোকে তুলে নেন সিটি কোচ পেপ গার্দিওলা। আগুয়েরো টাচলাইনে পৌঁছনোর পর থেকে বেঞ্চে বসতে যাওয়ার আগে পর্যন্ত কোচ ও তারকা ফুটবলারের মধ্যে ঝগড়া চলে ৪৪ সেকেন্ড ধরে। ঝামেলা এতটাই বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায় যে, গার্দিওলার সহকারী মিকেল আর্তেতাকে এগিয়ে এসে দু’জনকে আলাদা করতে হয়।

এই ঘটনার কারণ কী? এই বদলের মিনিট দশেক আগে লুকাস মৌরার গোলে ২-২ করেছিল টটেনহ্যাম। আগুয়েরো মনে করেছিলেন এই গোলের মুভমেন্টে কোথাও তার ভুল আছে, এই কারণে তাকে তুলে নিচ্ছিলেন কোচ। তাই আগুয়েরো তার বিরক্তি প্রকাশ করেছিলেন।

কোচের পাশ দিয়ে যাওয়ার সময় গার্দিওলার উদ্দেশ্যে কিছু মন্তব্য করেন। যা শুনে মেজাজ হারান সিটি কোচও। তারপরেই শুরু হয় ঝগড়া। পরে সিটি কোচের মন্তব্য, ‘আগুয়েরো মনে করেছিল, আমরা যে গোলটা খেলাম, সে জন্য আমি তার উপর অসন্তুষ্ট। গোলটা কর্নার থেকে হয়েছিল। আমি ওয়ান-অন-ওয়ান মুভমেন্ট চাই। সে ভেবেছিল তার কোনো ভুল হয়েছিল।’

ঝগড়া হলেও গার্দিওলা জানিয়েছেন, তাদের সম্পর্কে এর কোনো প্রভাব পড়েনি। স্প্যানিশ কোচের মন্তব্য, ‘আমি অনেক সময় টাচলাইনে মেজাজ হারিয়ে ফেলি। হয়তো কখনো কোনো ফুটবলারের উপর বিরক্ত হয়ে পড়ি। আমি নিজে ফুটবলার ছিলাম বলে বুঝি পরিস্থিতিটা ওখানে ঠিক কী রকম থাকে। এই আবেগটা আমাদের খেলার একটা অংশ। আমি বিষয়টা নিয়ে পরে তার (আগুয়েরো) সঙ্গে কথা বলেছি। আগুয়েরো এমন একজন খেলোয়াড় যাকে আমি খুব ভালোবাসি।’

ম্যাচের ইনজুরি টাইমেই ইঙ্গিত পাওয়া যায়, আগুয়েরো-গার্দিওলার ঝামেলা মিটে যাওয়ার। ইনজুরি টাইমে আগুয়েরোর বদলি গাব্রিয়েল জেসুস একটি গোল করেন। সেই সময় গার্দিওলা জড়িয়ে ধরেন আগুয়েরোকেই। তবে ভিএআর দেখে সেই গোল আবার বাতিলও হয়ে যায়। পরে সিটি কোচ অবশ্য মেনে নিয়েছেন এই সিদ্ধান্ত।

Reneta

সিটির ড্র ম্যাচ নিয়ে যখন ইপিএলে তুমুল আলোচনা তখন ড্র করেছে চেলসি। লেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্লুজরা। ফলে টেবিলে মাত্র ১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন ১৫ তে।

এবারের লিগে চেলসির শুরুটা হয়েছে দু:স্বপ্নের মত। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়।

অন্যদিকে, লিগ ওয়ানে হোঁচট খেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। রেনের কাছে তারা হেরেছে ২-১ গোলে। এ হারে টেবিলে ৩ পয়েন্ট নিয়ে পিএসজির অবস্থান ৮।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুয়েরোইপিএলগার্দিওলালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬

মিরাজ বলছেন ওয়ানডেতে রিশাদের উন্নতি দরকার, সমীহ করছেন অজিরা

জুন ৮, ২০২৬

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT