চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী নির্বাচনেও খালেদার সুযোগ নাই: তথ্যমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
২:৫৮ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৫
রাজনীতি
A A

২০১৯ সালের জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অংশ নেয়ার কোনো সুযোগ থাকবে না বলে জাতীয় সংসদকে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার কথায়, রাজনীতিতে ‘অচল মাল’আগামী নির্বাচনে ‘সচল’ হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেছেন, আইন ও জনতার আদালত থেকে বেগম জিয়া রেহাই পাবেন না।

বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্যরাই তুলে ধরেছেন বিএনপি জামায়াত জোটের সঙ্গে বর্তমান সরকারের অর্থনীতির তুলনামূলক চিত্র। যেখানে তারা সরকারকে ধন্যবাদ দেন, সরকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তারপরও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বিনিয়োগে বাধা দেয়া হচ্ছে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাসানুল হক ইনু বলেন, আপনি গণতন্ত্র, উন্নয়ন, সমৃদ্ধির রাজনীতি থেকে নিজেকে খরচের খাতায় নিয়ে গেছেন। এখনও আপনি তা না বুঝলেও আপনার দলের নেতাকর্মীরা, জনগন বুঝতে পেরেছেন। যতই লম্ফঝম্প করেন না কেনো আগুনে মানুষ পোড়ানোর অপরাধ থেকে, অন্তর্ঘাত, নাশকতার দায় থেকে আইন ও জনগনের আদালতে বেগম জিয়া রেহাই পাবেন না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খালেদার সখ্যতা গড়ে তোলার প্রানান্ত চেষ্টার সমালোচনা করে ইনু বলেন, মোদির সঙ্গে যতবারই করমর্দন করেন ইতিহাস আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছে।

জামায়াতে ইসলামী, যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসকে রাজনীতির বিষফোঁড়া হিসেবে চিহ্নিত করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এই বিষফোঁড়া অশান্তি তৈরি করছে। এই বিষফোঁড়া গুলোকে অস্ত্রোপচারের মাধ্যমে কেটে বাদ দিতে হবে।

২০১৯ সালে একটি নির্বাচন হবে এবং তা হবে গণতান্ত্রিক শক্তির সাথে গণতান্ত্রিক শক্তির উল্লেখ করে ইনু বলেন, কিন্তু ঐ নির্বাচনে গণতন্ত্রে অচল মাল সচল হওয়ার কোনো সুযোগ নাই। আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার সেই নির্বাচনে অংশ গ্রহণ করার কোন সুযোগ থাকবে না।

Reneta

বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী ও সংসদ সদস্যরা বলেছেন, ৫ জানুয়ারী নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকতো না, আর নির্বাচনই প্রমাণ করেছে ধ্বংসাত্মক রাজনীতিকে না বলেছে জনগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীহাসানুল হক ইনু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT