ক্রিকেট

আগামীর সালমা-রুমানাদের খুঁজছে বিসিবি

অনূর্ধ্ব-১৭ বাছাই কার্যক্রম শুরু

বাংলাদেশ ক্রিকেটের নারী খেলোয়াড়দের জন্য ট্যালেন্ট হান্ট ২০২১. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটারদের জন্য অনুষ্ঠিত ট্যালেন্ট হান্ট ২০২১ এর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামীর সালমা-রুমানাদের খোঁজে সারাদেশে শুরু হয়েছে মেয়েদের বয়সভিত্তিক প্রতিভা বাছাই কার্যক্রম। করোনা মহামারির সময়ে জনসমাগম এড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের প্রাক-বাছাইয়ের কাজ সম্পন্ন করবে ভিডিও দেখে।

দেশব্যাপী অনূর্ধ্ব-১৭ পর্যায়ের প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে হলে নিজের খেলার ভিডিও ধারণ করতে হবে। ৫ থেকে ১৫ জানুয়ারির মধ্যে তা পাঠাতে হবে নির্দিষ্ট বিভাগের বয়সভিত্তিক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে, অথবা জেলা ও বিভাগীয় ক্রিকেট কোচের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেইলে।

ব্যাটার হলে ক্যামেরা ধরতে হবে বোলিং প্রান্ত থেকে। পেস বোলার হলে তিনটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ করতে হবে। বোলারের পেছন, সাইড ও সামনে থেকে। বোলিং করতে হবে অন্তত এক ওভার এবং ভিডিও ধারণ করতে হবে বিরতিহীনভাবে।

ভিডিও তৈরির নিয়ম জানতে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/bcbtigercricket/ এ গিয়ে ডেমো ভিডিও দেখে নিতে পারেন প্রতিভাবান ক্রিকেটাররা।

বিষয়:টিম টাইগ্রেস বাংলাদেশ নারী ক্রিকেট দল বিসিবি রুমানা সালমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…