বাংলাদেশ

আগস্টে বড় হামলার আশঙ্কায় কাদের

আগস্টে বড় হামলার আশঙ্কায় কাদের

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উগ্র জঙ্গিবাদ নিয়ে উদ্বেগ আছে, তবে শঙ্কিত নই। ধর্মীয় উগ্রবাদীরা আগস্টে দেশের বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বিশেষ করে আগস্ট মাসকে এরা বড় ধরনের হামলার জন্য বেছে নিতে পারে। এটা মাথায় রেখেই প্রধানমন্ত্রী দলীয় এমপিদের যার যার এলাকায় যেতে এবং জনগণকে সঙ্গে নিয়ে সতর্কাবস্থায় থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।

ওবায়দুল কাদের  বলেন, কোন জরুরী প্রয়োজন হলে সেনাবাহিনীকে কখন, কিভাবে ডাকবেন সেটা প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন।

বিষয়:কল্যাণপুর গুলশান শোলাকিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…