আন্তর্জাতিক

আকামা নবায়ন না হলে জরিমানা ৫০০ রিয়াল

আকামা নবায়ন

আকামা নবায়ন

সৌদি আরবে নির্দিষ্ট সময়ে আকামা (রেসিডেন্স পারমিট) নবায়ন না করলে তাকে ৫০০ রিয়াল জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট বিভাগ। এ জন্য বিশেষ সুযোগ হিসাবে আরো তিন দিন সময় বাড়ানো হয়েছে।

রোববার পাসর্পোট বিভাগের বরাতে সৌদি সংবাদ সংস্থা আল-মদিনা জানায়, সৌদি নাগরিকদের বিদেশী স্ত্রীর আকামা নবায়ন করতেও দিতে হবে ৫০০ রিয়াল। তবে নতুন পাসপোর্টে পুরানো তথ্য সংযোজন করতে কোনো ফি দিতে হবে না।

গত তিনদিনে অবৈধভাবে সৌদিতে বসবাস ও শ্রম আইন লঙ্ঘন করা প্রায় ২৪ হাজার মানুষকে আটক করেছে সরকার। এদের মধ্যে ১৫ হাজার ৭‘শ দুই জনকে আকামা ভঙ্গ, ৪ হাজার ৩‘শ ৫৩ জনকে শ্রম আইন লঙ্ঘন করা এবং ৩ হাজার ৮‘শ ৮৩ জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে অাটক করা হয়েছে।

আর অবৈধভাবে সৌদিতে প্রবেশ করেছে ৩৯৪ জন। আটকদের মধ্যে ৮ হাজার ৪শ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। তাদের মধ্যে ৯শ ৪২ নারী। এছাড়াও অবৈধদের সহায়তা করায় ২৫ জন সৌদি নাগরিককেও সাজা দিয়েছে দেশটির আদালত।

সৌদিতে কোন বিদেশি আকামা আইন অমান্যকরে ছয় মাস অবস্থান করার পর ধরা পড়লে তাকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে বলেও হুঁশিয়ারি করে দেয়া হয়েছে।

ওইসব ব্যক্তির আঙ্গুলের ছাপ ‍এমনভাবে নেয়া হবে যাতে তারা  আর কখনো সৌদিতে আসতে না পারে।

সৌদি সরকারের আকামা নবায়নের জন্য বাড়তি তিন দিনের কারণে ৭ লাখ মানুষ আকামা নবায়ন করতে পারবে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়।

বিষয়:চ্যানেল আই অনলাইন সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…