আকবর-তানজিদ-শাহাদাত ঢাকার জার্সিতে

আকবর, তানজিদ ও শাহাদাত ঢাকার জার্সিতে ট্রফি হাতে উল্লাস করছে, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তিন ক্রিকেটারকে দলে টেনেছে বেক্সিমকো ঢাকা। যুবাদের অধিনায়ক আকবর আলী, তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দীপু দলটিতে প্রতিনিধিত্ব করবেন।
বিশ্বজয়ী যুব দলের আরেক ব্যাটসম্যান তৌহিদ হৃদয়কে নিয়েছে ফরচুন বরিশাল। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম খেলবেন গাজী গ্রুপ চট্টগ্রামে।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চলছে প্লেয়ার্স ড্রাফট। যার অর্ধেক শেষ হয়েছে। এপর্যন্ত বিশ্বজয়ী যুবাদের মধ্যে দল পেয়েছেন পাঁচ ক্রিকেটার। টি-টুয়েন্টি আসরটি নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






