চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ উন্নয়ন করেছে বলেই বিপুল বিজয় হয়েছে: শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

নির্বাচনে অনিয়মের যে কোন অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করবে নির্বাচন কমিশন, সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে, যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়েছে সেজন্য মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগ উন্নয়ন করেছে বলেই বিপুল বিজয় হয়েছে।

সোমবার সন্ধ্যায় গণভবনে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এসময় তিনি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আরো বলেন, আমাদের অতীতের বিভৎস অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। ২০০১সালের কথা সবার মনে আছে। নির্বাচনের পরের দিন আমাদের একাধিক কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। তাদের পরিবারের উপর নির্যাতন করা হয়েছে। তাদের ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে। মাত্র ছয় বছরের মেয়েও তাদের ধর্ষণের হাত থেকে বাঁচতে পারেনি। অথচ আমাদের নির্বাচনের একদিন চলে গেছে কোথাও বিরোধী দলের উপর আক্রমণ করা হয়েছে এমন ঘটনা কেউ দেখাতে পারবেন না। আমরা এসব সংঘাত চাইনা। আমরা এদেশের উন্নয়ন চাই, মানুষের ভাগ্যর উন্নয়ন চাই।

বাংলাদেশ তথ্য ও প্রযুক্তিতে উন্নত হয়েছে তাহলে নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট ডাউন কেন করা হয়েছিলো এমন এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, এটা হয়তো ইউজারের কারণে হতে পারে। আপনি যখন নেটে গিয়েছিলেন তখন হয়তো ইউজার বেশি থাকার কারণে সমস্যা হয়েছে।

রোহিঙ্গা বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করেছে। আমরাও চাই রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে মিয়ানমারে দ্রুত ফিরে যাক। তবে মানবিক প্রেক্ষাপট থেকে তাদের রিফিউজি হিসেবে, নিরাপত্তা নিশ্চিত না করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো ঠিক হবে না। এই জন্য তিনি বিশ্বকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচনপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অভিনন্দন

পরবর্তী

অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে: মির্জা ফখরুল

পরবর্তী

অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে: মির্জা ফখরুল

নোয়াখালীতে নিহত আনসার সদস্যের পরিবারে শোকের মাতম

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT