চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে নিহত আনসার সদস্যের পরিবারে শোকের মাতম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে ভোট কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নূর নবীর হেঞ্জুর পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সরকারের ভোট কেন্দ্র পাহারা দিতে গিয়ে অকালে নিহত পরিবারটির পাশে সরকারসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার দাবি এলাকাবাসী ও স্বজনদের।

রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের গোপালপুর ইউনিয়নের তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অন্যান্যদের মতো দায়িত্বে ছিলেন অস্থায়ী নিয়োগ পাওয়া আনসার সদস্য নুর নবী হেঞ্জু। সকাল থেকে ভোট কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোট চললেও বেলা সাড়ে ১২ টার সময় একদল সন্ত্রাসী বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে কেন্দ্রটি দখল করার চেষ্টা করে।

এসময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রটি দখলের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের হাতে থাকা পিস্তল থেকে নুর নবী হেঞ্জুকে গুলি করে। গুলি তার ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অকালে নিহত আনসার সদস্যদের পরিবারে সন্তানসম্ভাবনা স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন অসহায়।

এদিকে নিহত আনসার সদস্য পরিবারকে সান্ত্বনা দিতে তার বাড়ী গিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলা কমান্ডিং অফিসার সৈয়দ ইফতেহার আলী। এসময় তিনি মহাপরিচালকের ব্যক্তিগত তহবিল থেকে নিহতের পরিবারের হাতে একলাখ টাকার চেক তুলে দেন এবং নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ ও সাহসিকতার জন্য সরকারের পক্ষ থেকে পদক দেয়ার সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জানান।

স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরাও হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও অসহায় পরিবারটির পাশে সরকার সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননোয়াখালী-৩
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT