চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সম্মেলনে নানা আয়োজন নিয়ে সিআরআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
রাজনীতি
A A

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নানা আয়োজন নিয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। এর অধিকাংশই ইতিহাস ভিত্তিক স্থাপনা।

স্থাপনা গুলোর মধ্যে রয়েছে ‘Walk With Leader’ নামের একটি স্থাপনা। যেখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বঙ্গবন্ধু দৌহিত্র তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয় এর ছবি থাকবে।

‘Road to 21st Council’ নামের একটি স্থাপনা থাকবে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০ তম কাউন্সিলের প্রতিটি ইতিহাস সুনিপুণ ভাবে উপস্থাপনা করা হবে।

‘Light After Darkness’ নামের একটি স্থাপনা থাকবে, যেখানে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ আওয়ামী লীগের ধ্বংসস্তুপ থেকে ওঠে আসার ইতিহাস সাজানো থাকবে।

‘Face Of ALBD’ নামের স্থাপনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং জাতীয় চার নেতার ইতিহাস ভিত্তিক ছবি থাকবে।

‘7 March’ নামের স্থাপনায় বঙ্গবন্ধুর চারটি ছবির সাথে ৭ মার্চে দেওয়া ভাষনের উক্তি থাকবে।

Reneta

‘ALBD regional Footprints’ নামের স্থাপনায় ২০১৬ সালের ২০তম জাতীয় কাউন্সিলের পর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উপ কমিটির উদ্যোগে ও সিআরআই আয়োজিত প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর তরুণদের সাথে মতামতের ছবি থাকবে। সাথে ২০তম কাউন্সিলের ছবি এবং ১১তম জাতীয় নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভার ছবি থাকবে।

‘ALBD- Infront of a Mirror’ নামের স্থাপনায় বাংলাদেশ আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত ইতিহাস তুলে ধরা হবে।

‘Quotes for Future Leadership’ নামের স্থাপনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উল্লেখযোগ্য ছবি ও উক্তি থাকবে।

‘A New ERA- Part 1’ নামের স্থাপনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী উল্লেখ থাকবে।

‘A New ERA- Part 2’ নামের স্থাপনায় আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জীবনী উল্লেখ থাকবে।
এছাড়া সিআরআই একটি Let’s Talk আয়োজন করবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের তরুণরা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শনের জন্য একটি হলরুমও থাকবে সেখানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগসিআরআই
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT