চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আই কিংস’-এর ইউরোপ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ০৩, মে ২০১৯
ছবিঘর, বিনোদন, মাল্টিমিডিয়া
A A

‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা শিল্পী ইমরান মাহমুদুলের ক্যারিয়ারে গত কয়েক বছর ধরে একাদশে বৃহস্পতি বিরাজ করছে।

তার গান মানেই হিট, দর্শক-শ্রোতাদের কাছে বাড়তি আগ্রহ। তারুণ্যের প্রিয় এ গায়ক সদ্য ‘মেরিল প্রথম’ পুরস্কারে সেরা গায়ক হিসেবে সম্মাননা পেয়েছেন।

Banglabid

গান নিয়ে আরও এগিয়ে যেতে গত জানুয়ারিতে ‘আই কিংস’ নামে একটি ব্যান্ডদল গড়েছেন ইমরান।

Reneta

ওই দলের সদস্যদের নিয়ে সময়ের জনপ্রিয় এ গায়ক, সুরকার ও সংগীত পরিচালক উড়াল দিয়েছেন ইউরোপে।

সেখানাকার ফ্রান্স, সুইজারল্যান্ড এবং সুইডেনে প্রবাসী বাঙালীদের গান শুনিয়ে মন জয় করছে ‘আই কিংস’। ২৬ এপ্রিল রাতে ইউরোপে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ইমরান ও তার ‘আই কিংস’ ব্যান্ডের সদস্যরা।

আই কিংসের প্রধান সেনাপতি (দলনেতা) ইমরান। কিবোর্ডে কাইয়ুম খান, গিটারে জিতু এবং প্যাড ড্রামে মিঠু চৌধুরী।

গত শনিবার ফ্রান্সের প্যারিস মাতিয়েছে ‘আই কিংস’। বৃষ্টি উপেক্ষা করে সেখানকার হাজারও মানুষ ইমরানের কনসার্ট উপভোগ করেন।

এরপর এ গায়কের গান জয় করেছেন সুইজারল্যান্ডের জুড়িখে অবস্থিত বাঙালীদের মন।

ইমরান বলেন, এতো মানুষ আমার কনসার্টে আসবে ভাবতেই পারিনি। মনে হচ্ছিল, ইউরোপের মাটিতে আমার একখণ্ড বাংলাদেশ!

বর্তমানে ইমরান ও ব্যান্ডদল অবস্থান করছে সুইডেনে। সেখানে ৪ মে পারফর্ম করবে ‘আই কিংস’। সৌন্দর্য মোড়ানো ইউরোপের ৩ দেশে গানের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন ইমরান ও ব্যান্ডের সদস্যা। ‘আই কিংস’ নিয়ে ইমরান বলেন, গত ৪ বছরে আমরা একসঙ্গে যতগুলো শো করেছি প্রতিটি সফল হয়েছে।

”এতদিন একসঙ্গে কাজ করার পর মনে হয়েছে গান নিয়ে আরও সংগঠিতভাবে আমাদের কাজ করা উচিত। ব্যান্ড দল গড়ার মধ্য দিয়ে কাজ করা গেলে আরও পরিকল্পনা করে গানকে এগিয়ে নেওয়া যাবে। নিজেদের একটা বড় পরিচয়ও হবে।”

এখন আমরা ‘আই-কিংস’ নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। ব্যান্ড দলের পরিচয়ে দেশ-বিদেশে শুরু করেছি-বলেন ইমরান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আই কিংসইমরানচ্যানেল আইচ্যানেল আই অনলাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

আগামীর বাংলাদেশের রাজনীতিতে নারীদের পথ বড় কন্টকময়

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT