স্পোর্টস

আই‌পিএ‌লে দিল্লি ও মুম্বাইয়ের জয়

আই‌পিএ‌লে দিল্লি ও মুম্বাইয়ের জয়

আইপিএলের শুক্রবারের ম্যাচে নিজ নিজ খেলায় জয় পেয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ানস। দিনের প্রথম খেলায় কিংস ইলেভেন পাঞ্জাবকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় দিল্লি। আর উত্তেজনাপূর্ণ খেলায় রাজস্থান রয়্যালসকে ৮ রানে হারায় মুম্বাই।

খারাপ সময় কাটছে না পাঞ্জাবের। এই ম্যাচে নিজেদের দুর্বলতা কাটাতে পারেনি তারা। প্রথম ব্যাট করে ৮ উইকেটে মাত্র ১১৮ রান। ডেভিড মিলার সর্বোচ্চ ৪২, অস্কার প্যাটেল ২২ ও জর্জ বেইলি ১৮ রান করেন। কিংদের অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

দুই ওপেনারের হাফসেঞ্চুরিতে কিংদের দেয়া টার্গেট মাত্র এক উইকেট হারিয়ে টপকে যায় দিল্লি। মানিয়াক আগরওয়াল ৫৪ এবং সারিয়াস আয়ার ৫২ রান করেন।

অপর ম্যাচে প্রথম ব্যাট করে আম্বাতি রাইডুর ২৭ বলে ৫৩, লেন্ডন সিমন্সের ৩৮ এবং কাইরন পোলার্ডের ১৪ বলে ২৪ রানে ভর করে ১৮৭ রান করে মুম্বাই। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রানে করতে সক্ষম হয় রাজস্থান। রয়্যালসের হয়ে সানজু স্যামসন সর্বোচ্চ ৭৬ ও শেন ওয়াটসন ২৮ রান করেন।

বিষয়:আইপিএল দিল্লি পাঞ্জাব মুম্বাই রাজস্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…