চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চুর ‘এলআরবি’র ভোকাল বালাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

কিংবদন্তি কণ্ঠশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর হাতে গড়া ব্যান্ড ‘এলআরবি’র নতুন ভোকাল কণ্ঠশিল্পী বালাম। শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে এমন খবরই জানালেন দলটির ম্যানেজার শামীম আহমেদ।

কিংবদন্তি কণ্ঠশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর হাতে গড়া ব্যান্ড ‘এলআরবি’। প্রতি বছর ৫ এপ্রিল এই ব্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘরোয়া আয়োজনের মধ্যমণি থাকতেন আইয়ুব বাচ্চু। প্রথমবার তাকে ছাড়া উদযাপন হলো এলআরবির প্রতিষ্ঠাবার্ষিকী! আর এদিন চমকপ্রদ খবর দিলেন এলআরবির সদস্যরা।

বাচ্চু ভাইকে স্মরণের মধ্য দিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। আমাদের সবার অভিভাবক ছিলেন বাচ্চু ভাই। তিনি চলে যাওয়ার পর ব্যান্ডটি কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেটা নিয়েই সবাই পরিকল্পনা করছিলাম। অবশেষে বালামকে নিয়েই ‘এলআরবি’র নতুন যাত্রা শুরু হলো। আশা করি সবাই আমাদের পাশে থাকবেন। -বলছিলেন শামীম আহমেদ।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার ছেলে আহনাফ তাজোয়ারের ‘এলআরবি’ ব্যান্ডের হাল ধরার শোনা গিয়েছিলো। তার কী খবর? এমন প্রশ্নে শামীম আহমেদ বলেন, আহনাফ এখন বিদেশে পড়াশোনা করছে, তারজন্যতো এলআরবির দরোজা সর্বাদাই খোলা রইলো। সে যখন আসবে, তার জায়গাটাতো থাকবেই। কিন্তু আমাদেরকেও শো চালাতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। বস বলতেন, ‘শো মাস্ট গো অন’!

১৯৯১ সালের ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ব্যান্ড দল হিসেবে এলআরবি যাত্রা করে। যার প্রতিষ্ঠাতা ও লিড ভোকাল ছিলেন আইয়ুব বাচ্চু। লিটল রিভারব্যান্ড –এর সংক্ষিপ্তরূপ হচ্ছে এলআরবি। যদিও পরবর্তীতে ‘লিটল রিভার ব্যান্ড’ নামটি পরিবর্তন করে রাখা হয় ‘লাভ রানস্ ব্লাইন্ড’। এলআরবি প্রতিষ্ঠা পাওয়ার পরই বাংলা ব্যান্ড সংগীতে যেনো একটা ঝাঁকুনি লাগে। একটি ডবল অ্যালবাম দিয়ে সেই ঝাঁকুনি যেনো আরো দীর্ঘস্থায়ী হয়। দুটি গান দিয়ে একটি পুর্ণাঙ্গ অ্যালবামের কাজও বাংলাদেশে এলআরবি’র আগে কেউ করেনি। নব্বই দশকের শুরুতে মাধবী এবং হকার নামে বের হয়েছিলো এলআরবি’র সেই বিখ্যাত ডবল অ্যালবাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুএলআরবিবালামলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT