চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি ফিফাকে দেখো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েকদিন আগেই চলতি বিশ্বকাপে আম্পায়ারদের বাজে সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন ধারাভাষ্য কক্ষে থাকা মাইকেল হোল্ডিং। পরে আইসিসির পক্ষ থেকে ধারাভাষ্যকারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানানো হয়। অভিভাবক সংস্থাটির এমন সেন্সরশিপের কড়া সমালোচনা করেছেন হোল্ডিং।

গত সপ্তাহে নটিংহ্যামশায়ারে বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে এক গেইলের বিপক্ষেই দুটি ভুল সিদ্ধান্ত দেন রেফারি। দুবারই রিভিউ নিয়ে বেঁচে যান ক্যারিবিয়ান তারকা। এরপর যে বলটিতে আউট হন গেইল, সেটি নিয়েও বিতর্ক খো দেয়।

হোল্ডিং মনে করেন, অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের বাড়াবাড়ি রকমের উদযাপনের কারণেই সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেছেন আম্পায়াররা, ‘আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু এই ম্যাচের আম্পায়ারিং অনেক জঘন্য হয়েছে। এমনকি আমরাও যখন খেলতাম, নিয়ম এতো কঠোর ছিল না। আপনি একবার (ভুল) করতে পারেন। আপনি দুবার, তিনবার, চারবার আম্পায়ারের কাছে আবেদন করতে পারেন না। এটি প্রথমবার দেখলাম।’

Banglabid

অস্ট্রেলিয়ার লাগাতার আবেদনের কারণেই বাজে আম্পায়ারিংয়ের দৃষ্টান্ত হয়ে থাকল নটিংহ্যামশায়ারের ম্যাচটি। হোল্ডিং তেমনটাই বলছেন, ‘অস্ট্রেলিয়ার লাগাতার আবেদনে তারা (আম্পায়াররা) আতঙ্কিত হয়ে পড়ে। তার মানে তারা দুর্বল। এটি দুই আম্পায়ারেরই জঘন্য আম্পায়ারিং।’

টাইমস অব ইন্ডিয়া জানায়, ওই ঘটনার পর আইসিসির পক্ষ থেকে হোল্ডিংকে মেইল করে টুর্নামেন্ট চলাকালীন সর্বোচ্চ স্ট্যান্ডার্ড বজায় রাখার আহ্বান জানানো হয়। এটিতেই চটেছেন উইন্ডিজ সাবেক।

সেন্সরশিপের কারণে ‘বিরক্ত’ হোল্ডিং বলেন, ‘যদি ওই আম্পায়াররা ফিফার অফিসিয়াল হত, তাদের ব্যাগপত্র গুছিয়ে বাড়ির পথ ধরার জন্য বলা হতো। তাদেরকে বিশ্বকাপের আরেকটি ম্যাচ পরিচালনার সুযোগ দেয়া হত না। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি মনে করি ক্রিকেট সর্বোচ্চ স্ট্যান্ডার্ড বজায় রেখে অনুষ্ঠিত হওয়া উচিত। আম্পায়াররা ‘বাজে সিদ্ধান্ত’ নেয়ার পরও আমাদের লক্ষ্য তাদের রক্ষা করা?’

Reneta

যদিও ডেইলি মিরর জানাচ্ছে, হোল্ডিং এবং আইসিসির মধ্যকার ইস্যুর সমাধান হয়ে গেছে। বিশ্বকাপের ধারাভাষ্যকক্ষে যথারীতি নির্বিঘ্নে দায়িত্ব পালন করছেন ক্যারিবিয়ান গ্রেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিফিফাবিশ্বকাপ-২০১৯হোল্ডিং
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT