চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির ‘স্বাধীন’ চেয়ারম্যান হলেন শশাঙ্ক মনোহর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১২, মে ২০১৬
স্পোর্টস
A A

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতের শশাঙ্ক মনোহর।

গত এপ্রিলে সংস্থার পূর্ণ সদস্যদের ভােটে সংশোধিত সংবিধান অনুসারেই নির্বাচিত হয়েছেন বিসিসিআইর সাবেক এই সভাপতি।

এই নির্বাচনের জন্য গত মঙ্গলবারই বিসিসিআইর পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে মনোহরের নির্বাচিত হওয়ার কথা জানিয়েছে আইসিসি।

আইসিসির সংবিধান সংস্কার করে যে নতুন পদ্ধতি তৈরী করা হয়েছিল, সে জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইর সভাপতি পদ থেকে হঠাৎই সরে দাঁড়ানোর ঘোষণা দেন মনোহর। যিনি একই সঙ্গে আইসিসি চেয়ারম্যানের দায়িত্বও পালন করছিলেন।

নিয়ম রক্ষার জন্যেই জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েও দ্বিতীয় মেয়াদে মাত্র আট মাস বিসিসিআইর প্রধানের দায়িত্ব পালন করলেন মনোহর।

শুধুমাত্র ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত করার জন্য যে প্রথা তৈরি করেছিলেন এন শ্রীনিবাস, সেটা কিছুদিন আগেই বাতিল করে আইসিসি। তাতে বলা হয়েছিল, আইসিসি চেয়ারম্যানের পদটা হবে স্বাধীন। এখানে কোনো বোর্ডের দায়িত্ব পালন করা কেউ থাকতে পারবে না। শুধু তাই নয়, এখানে স্বাধীনভাবে নির্বাচন ব্যবস্থাও প্রবর্তন করা হয়েছিল।

Reneta

সেই অনুযায়ী আইসিসিতে এসে স্বাধীনভাবে সর্বসম্মতিক্রমে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলেন শশাঙ্ক মনোহর। যে কারণে বলা হচ্ছে, এটা হলো আইসিসির প্রথম ‘স্বাধীন’ চেয়ারম্যান।

আইসিসির স্বাধীন অডিট কমিটির চেয়াম্যান ছিলেন আদনান জাইদি। যিনি এই নির্বাচন পদ্ধতির দেখভাল করেছেন। তিনি জানান, প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার মনোহরই সফল প্রার্থী।

বিশিষ্ট আইনজীবী শশাঙ্ক মনোহর এরআগে ২০০৮-২০১১ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালে তিনি আবার এই পদে ফিরে আসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিশশাঙ্ক মনোহর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

তৃতীয় বিয়ে সারলেন আমির খান

জুলাই ৫, ২০২৬

জুন মাসে সড়ক দুর্ঘটনা ৪৭২টি, নিহত ৪৩৮

জুলাই ৫, ২০২৬
ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬

নিউ ইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT