চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির সভাপতি পদের দৌড় শুরু হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২৬, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মঙ্গলবার থেকে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। কেবলমাত্র এটি নিয়ে আলোচনা করতে টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবে সদস্য দেশগুলোর বোর্ড কর্মকর্তারা।

আগামী জুলাইয়ে দায়িত্বের মেয়াদ শেষ করবেন আইসিসির এখনকার সভাপতি শশাঙ্ক মনোহর। কোন প্রক্রিয়ায় তার উত্তরসূরি নির্বাচিত হবে মঙ্গলবার সেটিই জানাবে সংস্থাটি।

গত দুবারের নিয়ম ছিল সভাপতি হতে প্রার্থীকে আইসিসির পরিচালকের পদ সামলানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং তিনি কোনো বোর্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। প্রার্থীর নাম কাউকে প্রস্তাব করতে হবে এবং উপযুক্ত সমর্থক থাকতে হতো। বোর্ড সদস্যরা শেষ পর্যন্ত প্রার্থীর তালিকা চূড়ান্ত করতেন।

২০১৬ সালে স্বাধীন পদ তৈরি হওয়ার পর আইসিসির সভাপতি নির্বাচিত হন ভারতের শশাঙ্ক মনোহর। এবার শোনা যাচ্ছে পদটির জন্য নির্বাচনে নামবেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের বিদায়ী সভাপতি কোলিং গ্রেভস। একই পদে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি নির্বাচনে দাঁড়ান, বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে পারে। এরইমধ্যে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ভারতের সাবেক অধিনায়ককে আইসিসির প্রধান হতে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন সৌরভ। তবে এটি পরিষ্কার নয় যে এদিনই সৌরভ নির্বাচনের ঘোষণা দেবেন নাকি বৈঠকের শেষদিন অর্থাৎ, বৃহস্পতিবার গড়াবে কোনো চমক!

তিন দিনব্যাপী বৈঠকের দ্বিতীয়দিন আলোচনা হবে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়ে। সদ্যই ক্রিকেট কমিটির প্রস্তাবিত ক্রিকেটের নতুন নিয়মাবলি অনুমোদন ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে আলোচনায় বসবেন বোর্ডগুলোর প্রধান নির্বাহীরা। বিশ্বকাপের ভাগ্য সম্পর্কে জানা যাবে আগামী বৃহস্পতিবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিগাঙ্গুলিগ্রেভসলিড স্পোর্টসসভাপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT