চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার স্টোকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর নায়ক বেন স্টোকস আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ২০১৯ সাল জুড়ে দেখানো দুর্দান্ত সব পারফরম্যান্সের জন্য ২৮ বছর বয়সী অলরাউন্ডার হাতে তুলবেন মর্যাদার খেতাব স্যার গ্যারি সোবার্স ট্রফি। বিশ্বমঞ্চ থেকে অ্যাশেজ, দ্বিপক্ষীয় সিরিজ থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ, বছরজুড়ে ব্যাটে-বলে ধারাবাহিকতা ধরে রেখেছিলেন ইংলিশ তারকা।

২০০৫ সালে আরেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ ও ২০১১ সালে জোনাথন ট্রটের পর আবারও কোনো ইংলিশ ক্রিকেটার জিতলেন বর্ষসেরার খেতাব। বিশ্বকাপ ফাইনালের মহাকাব্যিক অপরাজিত ৮৪ তো আছেই। ঘরের মাঠে অ্যাশেজের গতিপথ পাল্টে দেয়া দুর্দান্ত দুটি সেঞ্চুরি, লিডসের সেই অপরাজিত ১৩৫, স্টোকস কাব্যগাথার তালিকা গত বছরে ইমারত গড়েছে। সময়টাতে ১১ টেস্টে ৮২১ রানের সঙ্গে ২২ উইকেট, ওয়ানডেতে ৭১৯ রানের সঙ্গে ১২ উইকেট তুলেছেন ২০ ম্যাচে।

স্টোকসের উড়ন্ত বছরে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। সময়টাতে ১২ টেস্টে ৫৯ উইকেট যোগ করেছেন নামের পাশে।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের হিটম্যান ব্যাটসম্যান রোহিত শর্মা। ৭ সেঞ্চুরিতে ২৮ ম্যাচে ১৪০৯ রান তুলেছিলেন এ ডানহাতি।

সেরা উদীয়মান তথা ইমার্জিং ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। অভিষেকের পর থেকে টেস্টে অজিদের টানা রান দিয়ে চলেছেন তিনি। একটি ডাবল সেঞ্চুরিসহ ১১ টেস্টে ১১০৪ রান করেছেন গত বছর।

বছরের সেরা টি-টুয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার গেছে ভারতের পেসার দীপক চাহারের ঝুলিতে। বাংলাদেশের বিপক্ষে নাগপুরে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছিলেন, ওটাই এনেছে সেরার তকমা।

Reneta

সহযোগী দেশের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের কাইল কোয়েটজার। সেরা আম্পায়ারের খেতাব ‘ডেভিড শেফার্ড ট্রফি’ গেছে ইংল্যান্ডের ৫৬ বছর বয়সী রিচার্ড ইলিংওয়ার্থের ঝুলিতে।

ভারতের থলেতে গেছে সম্মানজনক আরেকটি স্বীকৃতি। দেশটির অধিনায়ক বিরাট কোহলি ‘স্পিরিট অব দ্য ক্রিকেট’ পুরস্কার হাতে তুলছেন। বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি।

কোহলির স্বীকৃতিতে জড়িয়ে আছে স্টিভেন স্মিথ প্রসঙ্গ। অজি তারকা বল টেম্পারিং কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন বিশ্বকাপে। মাঠে তাকে নিয়মিত দুয়ো শুনতে হচ্ছিল দর্শকদের থেকে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কোহলি খেলা চলাকালীন দর্শকদের আহ্বান জানান স্মিথকে বিব্রত না করতে। ভারত অধিনায়কের সেই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছিল বিস্তর, মিলল বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটির স্বীকৃতিও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিকামিন্সবর্ষসেরা-২০১৯রোহিতলাবুশেনলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT