চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিইউ থেকে সাধারণ কেবিনে সায়রা বানু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

গেল সপ্তাহে উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। সেসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলেও বর্তমানে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।

পাশাপাশি তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন ডা. নিতিন গোখলে।

চিকিৎসকরা জানিয়েছেন, দিলীপ কুমারের মৃত্যুর পর থেকে চরম হতাশায় ভুগছেন তার স্ত্রী সায়রা বানু। শুধু তাই নয়, ইতোমধ্যে হৃদরোগেও আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি বেঁচে থাকার আশাও যেন ছেড়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের রিপোর্টে প্রকাশ করেছেন যে, জীবন সাথীকে (দিলীপ কুমার) হারিয়ে চরম হতাশায় ভুগছেন সায়রা বানু। আর সেকারণেই নাকি তিনি কোন ধরনের চিকিৎসা গ্রহণেও আগ্রহী না। শুধু তাই নয়, তিনি নাকি এঞ্জিওগ্রাম করতে অনিচ্ছা প্রকাশ করেছেন বলে গুঞ্জন উঠেছিল।

তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন সায়রা বানুর ডাক্তার ডা. নিতিন গোখলে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া তার তথ্য অনুসারে জানা গেছে, এটা সত্যি যে সায়রা জি নিজে থেকে তার হতাশার বিরুদ্ধে লড়াই করছেন না। তবে তিনি এঞ্জিওগ্রাম করাতে অনিচ্ছা প্রকাশ করেছেন এটা সম্পূর্ণ ভূল তথ্য। মূলত তার ডায়বেটিক নিয়ন্ত্রণে আসা না পর্যন্ত আমরা এঞ্জিওগ্রাম করাতে পারবো না। এখন আমরা সেটির অপেক্ষাতেই রয়েছি। সুতরাং, ওনার না বলার প্রশ্ন এখানে আসে না।

৫৪ বছরের দাম্পত্য সঙ্গীর হাত ছেড়ে গত ৭ জুলাই প্রয়াত হন অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। গত কয়েকদিন ধরেই তার শরীর ভালো ছিল না। এই দম্পতির কোনও সন্তান নেই।

Reneta

১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। সম্পর্কে চড়াই উতরাই এসেছে ঠিকই- সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিলীপ কুমারপ্রয়াত অভিনেতাসায়রা বানু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT