আইলাইফ ল্যাপটপ ও পিসির সঙ্গে স্মার্টওয়াচ

আমেরিকান ব্র্যান্ড আইলাইফের ল্যাপটপ ও পিসির সঙ্গে স্মার্টওয়াচ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে কম্পিউটার আমদানিকারক প্রতিষ্ঠান স্টার টেক।
১৪ ইঞ্চির ল্যাপটপটিতে রয়েছে জেনুইন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম, ইন্টেলের ১ দশমিক ৮ গিগা হার্টজ প্রসেসর, ১০ হাজার এমএএইচ ব্যাটারি, ২ জিবি মেমোরি, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
অপরদিকে মার্চেই বাংলাদেশের বাজারে আসছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস নাইন। ৬ মার্চ ভারতের বাজারে এটি উন্মুক্ত হয়েছে।
বাংলাদেশে ২৬ মার্চ নাগাদ ফোনটি উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছে স্যামসাংয়ের একটি সূত্র। তবে বাংলাদেশের বাজারে হ্যান্ডসেটটির দাম কতো হবে তা এখনো ঠিক করেনি স্যামসাং বাংলাদেশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






