বিনোদন

আইরিনের ভিন্ন লুক

আইরিন

আইরিন

র‌্যাম্প মডেল মানেই জমকালো উপস্থাপনা। র‌্যাম্পকন্যা আইরিন এর বাইরে নন। সিনেমায় অভিনয় করলেও আইরিনকে নন-গ্ল্যামারাস রূপে দেখা যায়নি আগে। তবে এবার তিনি হাজির হচ্ছেন গ্রামের মেয়ের মলিন পোশাকে। আইরিন জানান, অরণ্য পলাশ পরিচালিত ‘গন্তব্য’ ছবিতে তাকে জেলের বউ হিসেবে দেখা যাবে। আজ ৩ আগস্ট বৃহস্পতিবার সকালে ফেসবুকে নিজের নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন তিনি।

আইরিন জানান, আগে অন্য একটি ছবিতে নন-গ্ল্যামারাস চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। তবে ‘আমি তুমি সে’ নামের এই ছবিটি এখনো আলোর মুখ দেখেনি। ছবিটির ব্যাপারে এর চেয়ে বেশি কিছু জানেন না আইরিন।

‘গন্তব্য’ ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। এর আগে একটি বিজ্ঞাপনে ফেরদৌসের সঙ্গে আইরিন কাজ করলেও সিনেমায় এবারই প্রথম। আইরিন বলেন, ‘সবকিছু ঠিক থাকলে শিগগিরই ছবিটি মুক্তি পাবে। এই ছবির মাধ্যমে দর্শক নন গ্ল্যামারাস আইরিনকে দেখবে। নিজেকে নন গ্ল্যামারাস হিসেবে উপস্থাপন করার জন্য বেশ খাটতে হয়েছে। আমার পরিচালক, কো-আর্টিস্টদের কাছ থেকে খুব সাপোর্ট পেয়েছি। আর নায়ক ফেরদৌসের কথা না বললেই নয়। শুধু অভিনেতা নন, তিনি মানুষ হিসেবেও অসাধারণ।’

এ ছবিতে ফেরদৌস আর আইরিন ছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুম আজিজ, এলিনাসহ অনেকে।

‘গন্তব্য’ ছবির পোস্টার
‘গন্তব্য’ ছবির পোস্টার
বিষয়:আইরিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…