রাজনীতি

আইভী রহমান ছিলেন মাঠের নেত্রী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়ার সরাসরি যুক্ত থাকার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়ার সরাসরি যুক্ত থাকার দাবি নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

২১ আগস্টের ভয়াল হামলায় নিহত আইভী রহমানকে স্মরণ করতে গিয়ে তাকে মাঠের নেত্রী হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী পরিষদের নিয়মিত সভার শুরুতেই আইভী রহমানের মৃত্যুদিবস উপলক্ষে বক্তব্য রাখেন তিনি। সেখানে আইভী রহমানের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন সরকার প্রধান।

তিনি বলেন, একজন অহমিকাহীন মানুষের এমন মৃত্যু সত্যিই কাম্য নয়।

ওই দিন আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীর মৃত্যু হয় উল্লেখ করে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত হওয়ার তৃতীয় দিনে হাসপাতালে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমান। 

বোমা হামলায় নিহত সকল নেতাকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ঘটনার নিন্দা জানান।

বিষয়:২১ আগস্ট আইভী রহমান আওয়ামী লীগ গ্রেনেড হামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…