‘আইফা’র আসরে সঞ্চালক সালমান

আইফা 2023 এর অনুষ্ঠানে সঞ্চালক সালমান উপস্থিত, তিনি কালো পোশাক পরেছেন এবং পেছনে বিভিন্ন স্পন্সর ও লোগো দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ
আবু ধাবিতে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (আইফা অ্যাওয়ার্ডস)-এর সঞ্চালনা করবেন বলিউড তারকা সালমান খান। তার সাথে থাকছেন রিতেশ দেশমুখ।
চলতি বছর ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান আবু ধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ এরিনায় অনুষ্ঠিত হবে ২০ মে এবং ২১ মে তারিখে। আগে ১৯ মার্চ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে নতুন দিন ঘোষণা করা হয়েছে।
এবার ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং আরব আমিরশাহীর ৫০তম বর্ষ। তাই আবু ধাবিতে অনুষ্ঠিত হতে চলা ২২তম ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এই বছর আরও বড় মাত্রায় হবে।
বর্তমানে সালমান ব্যস্ত ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং নিয়ে। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি নির্মাণ করছেন মণীশ শর্মা। এই সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমী।






