চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল খেলতে দুবাই যাচ্ছেন স্টোকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দেড় মাসের বিরতি শেষে ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস। আইপিএল দল রাজস্থান রয়্যালসে যোগ দিতে নিউজিল্যান্ড থেকে উড়াল দিয়ে রোববার সকালে দুবাইয়ে পৌঁছাবেন ইংলিশ অলরাউন্ডার, এমনই খবর ক্রিকইনফোর।

দুবাইয়ে নামার পর স্টোকসকে বাধ্যতামূলক ছয়দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেসময়টায় তাকে তিনবার করোনা টেস্টের সম্মুখীন হতে হবে। করোনা টেস্টে উতরে গেলেই রাজস্থান দলে খেলার সুযোগ পাবেন তিনি।

গত শনিবার পরিবারের সঙ্গে তোলা এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্টোকস। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বিদায় বলাটা মোটেও সহজ নয়।’

View this post on Instagram

A post shared by Ben Stokes (@stokesy)

গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে বাবার ব্রেন ক্যান্সারে আক্রান্তের খবর শোনার পর জরুরিভিত্তিতে ক্রাইস্টচার্চে ফিরে যান নিউজিল্যান্ডে জন্ম নেওয়া স্টোকস। তার পাশে দাঁড়ায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও।

টেস্টের এ সেরা অলরাউন্ডারকে অনির্দিষ্টকাল পর্যন্ত ছুটি দেওয়া হয়। বাবার অসুস্থতার খবর শুনে ‘খেলায় মন বসাতে পারছেন না’ বলেও জানান স্টোকস।

Reneta

নিউজিল্যান্ডে ফিরে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর পরিবারের সঙ্গে দেখা করতে পেরেছেন স্টোকস। নিউজিল্যান্ডে থাকার সময় সময়টাতে শৈশবের সিন্ডহাম ক্রিকেট ক্লাবে আইপিএলের জন্য অনুশীলন সেরেছেন বাঁহাতি অলরাউন্ডার। একইসময়ে নতুন মৌসুমের জন্য ক্লাবটিতে পরামর্শও দিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ আইপিএলবেন স্টোকসরাজস্থান রয়্যালস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT